- নিউজ পোল ব্যুরো: দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘মান্থা’ (Cyclone Mantha)। বর্তমানে এটি বিশাখাপত্তনম থেকে প্রায় ৫৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থান করছে। আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’-এ(Cyclone Mantha) পরিণত হবে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা বা রাতের দিকে ঘূর্ণিঝড়টি(Cyclone Mantha) অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) মছলিপত্তনম (Machilipatnam) থেকে কলিঙ্গপত্তনমের (Kalingapatnam) মাঝামাঝি অঞ্চলে স্থলভাগে আছড়ে পড়বে (Landfall)। তখন এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (Cyclone Mantha)। দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যধারণ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। আজকের মধ্যে বাংলার উপকূলবর্তী সব মৎস্যজীবীকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সমুদ্রে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
ঘূর্ণিঝড় মান্থার(Cyclone Mantha) প্রভাবে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ভারী বৃষ্টির (Heavy Rainfall) আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকা দিয়ে শুরু হয়ে ক্রমশ উত্তরবঙ্গের (North Bengal) দিকে ছড়িয়ে পড়বে এই বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North & South 24 Parganas), পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East & West Medinipur), ঝাড়গ্রাম (Jhargram), পুরুলিয়া (Purulia), বর্ধমান (Bardhaman), বীরভূম (Birbhum) ও মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় ২৮ থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া (Gusty Wind) বইবে বলে পূর্বাভাস ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গেও একইভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে(Cyclone Mantha)। ৩১ অক্টোবর দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar) ও জলপাইগুড়ি (Jalpaiguri)-তে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মালদা (Malda) ও উত্তর দিনাজপুরে (North Dinajpur) সেদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও (Kolkata) আকাশ মেঘলা থাকবে, সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Light to Moderate Rain)। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে, বিশেষত বুধবার ও বৃহস্পতিবার বজ্রসহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
