নিউজ পোল ব্যুরো: অভয়াকাণ্ডের (RG Kar Case) একবছর পূর্ণ হতে না হতেই ফের সরগরম রাজ্য রাজনীতি। ধর্ষণ ও হত্যার ঘটনার সিবিআই (CBI) তদন্তে ধীরগতির অভিযোগ তুলে রাজপথে নেমেছে বিজেপি (BJP)। পার্ক স্ট্রিট (Park Street) থেকে সাঁতরাগাছি—দু’প্রান্তেই দলীয় কর্মসূচিতে উত্তেজনার আবহ। তবে শনিবারের পার্ক স্ট্রিটের ঘটনাই রাজনৈতিক তরজার কেন্দ্রে। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিজেপির বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত অভয়ার মা। আর এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে চরম রাজনৈতিক দোষারোপের খেলা।
আরও পড়ুন: Suvendu Adhikari: নবান্ন অভিযানে উত্তাল রাজনীতি, বিজেপির হুঁশিয়ারি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
ঘটনার মূল কেন্দ্রবিন্দুতে বিজেপি নেতা কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সংবাদমাধ্যমের সামনে নিজের মুখ দেখাতে গিয়ে অভয়ার মাকে ঠেলে ফেলে দেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) তীব্র প্রতিক্রিয়া, “অভয়ার মা-বাবাকে যেভাবে রাজনীতির যন্ত্র বানানো হয়েছে, তা নিন্দনীয়। এটা কেবল রাজনৈতিক শঠতা নয়, মানবিকতা বিরোধী কাজ। বিজেপি একদিকে সিবিআইয়ের মালিক, অন্যদিকে বিচার না পাওয়ার নাটক করে নবান্ন অভিযানে যাচ্ছেন। এই দ্বিচারিতার জবাব মানুষ দেবে।”
তবে বিজেপির পালটা দাবি, পুলিশি আক্রমণেই আহত হয়েছেন অভয়ার মা। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। অভয়ার বাবাও পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন। বিজেপির মতে, রাজ্য প্রশাসনের নির্দেশেই পুলিশ আন্দোলনকারীদের উপর চড়াও হয়, যাতে প্রতিবাদের স্বরকে দমন করা যায়। এখানে তৃণমূলের (Kunal Ghosh) পালটা প্রশ্ন, রাখির মতো দিনে হিন্দুত্বের কথা বলা দল কীভাবে রাস্তায় হিংসা ছড়ায়? কুণাল ঘোষ (Kunal Ghosh) সোজাসাপ্টা বলেন, “যারা হিন্দু ধর্মের কথা বলেন, তারা রাখির পবিত্র দিনকে রক্তাক্ত করতে পারেন না। বিজেপি (BJP) হিন্দুদের কলঙ্ক।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
