নিউজ পোল ব্যুরো: আজ দেশজুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন। ভাইয়ের হাতে রাখি বেঁধে দীর্ঘায়ু কামনা করবেন বোনেরা, আর ভাই নেবেন বোনের সুরক্ষার প্রতিশ্রুতি। এই আবেগঘন মুহূর্তের পরে পালা খাবারের যা রাখির থালার অন্যতম আকর্ষণ। কিন্তু সেই থালা যদি হয় একঘেঁয়ে মিষ্টিতে ভরা, তবে উৎসবের মজা কমে যায়। বিশেষ করে যদি ভাই হন স্বাস্থ্য সচেতন বা ডায়াবেটিক, তাহলে খাবারের (Raksha Bandhan Platter) পছন্দে চাই একটু নতুনত্ব।
প্রথমেই মিষ্টির বিকল্প হিসেবে থালায় (Raksha Bandhan Platter) রাখা যেতে পারে লোভনীয় পেস্ট্রি (Pestry) বা ফ্রুট কেক (Fruit Cake)। অতিরিক্ত ক্রিম না পছন্দ করলে ফলের স্বাদই হতে পারে সেরা পছন্দ। ঘরে তৈরি পায়েসও রাখতে পারেন চাল, সেমুই বা সুজির পায়েস, যা ভাইয়ের জন্য তৈরি হবে ভালোবাসা দিয়ে। ঝাল খাবারপ্রেমী ভাইয়ের জন্য চিকেন বা ভেজ প্যাটিস (Veg Patis) হতে পারে দারুণ অপশন। সঙ্গে রাখতে পারেন নিমকি, ভুজিয়া বা চানাচুর। ড্রাইফ্রুটসও (Dry Fruits) রাখির প্লেটের জন্য বেশ স্বাস্থ্যকর ও আকর্ষণীয় কাজু (Kaju), কিশমিশ (Kismis), আখরোট (Akhrot)বা খেঁজুর দিতে পারেন ছোট বাটিতে সাজিয়ে।
চকোলেট (Chocolate) প্রেমীদের জন্য মিল্ক বা ডার্ক চকোলেট (Dark chocolate) রাখা যেতে পারে, আর যাঁদের চকোলেট পছন্দ নয়, তাঁদের জন্য রঙিন ফলের প্ল্যাটার হতে পারে সুন্দর বিকল্প। অবশ্যই রাখতে পারেন বড়দের জন্য খাসির মাংসের ঝোল, সঙ্গে বাসন্তী পোলাও। মাটন না খেলে রান্না করা যেতে পারে চিকেন কোরমা (Chicken Korma)। মাছপ্রেমীদের জন্য ফিশ ফ্রাইও ( Fish fry) রাখির দিনে হতে পারে লোভনীয় সংযোজন। সব শেষে মনে রাখবেন রাখির থালা (Raksha Bandhan Platter) শুধু খাবারে ভরা নয়, ভরা থাকবে ভাইবোনের ভালোবাসা, যত্ন আর একটু খুনসুটি। সেটাই এই উৎসবের আসল স্বাদ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
