Friend to Lover: ভালোবাসা নাকি বন্ধুত্বের আপগ্রেড ভার্সন? উত্তরটা খুঁজছে অনেকেই!

অফবিট

নিউজ পোল ব্যুরো: ‘বন্ধু তুমি, প্রেমিকা তুমি’ যতই কবিতার মতো শোনাক না কেন, বাস্তবে এই রূপকথার রাস্তায় হাঁটা মানেই একপ্রকার ফ্রেন্ডশিপ ব্যান্ড থেকে সরাসরি সিন্ডারেলার গ্লাস স্লিপারে পা গলানো! তবে প্রশ্নটা রয়ে যায় “সবচেয়ে স্থিতিশীল সম্পর্ক কি বন্ধুত্ব (Friend to Lover) থেকেই জন্মায়?”

আরও পড়ুন:Aroop Biswas: ‘বাংলা ছবিকে কোণঠাসা হতে দেওয়া যাবে না’ এই দাবিতে অরূপ বিশ্বাসের সঙ্গে দীর্ঘ বৈঠকে টলিপাড়ার তারকারা!

আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে প্রেম মানেই আর সাদা জামার উপর লাল গালিচা নয়। এখন প্রেম মানে হোয়াটসঅ্যাপে “seen” হয়ে যাওয়ার ভয়, মানে একসাথে ইনস্টাগ্রামে রিল বানানো আর তারপর রিলেশনশিপ স্টেটাস “কমপ্লিকেটেড” হয়ে যাওয়া। কিন্তু এই ডেটিং-ভরা, বাউন্সার-জীবনে একটাই জিনিস যেটা টিকে থাকে বন্ধুত্ব। হ্যাঁ, বাস্তবেই! একটি সাম্প্রতিক জরিপ বলছে, ৪৩ শতাংশ ভারতীয় বিশ্বাস করেন বন্ধুত্বই নাকি প্রেমের (Friend to Lover) টিকিট। এবং, বন্ধু থেকে প্রেমিক-প্রেমিকারা নাকি বাকি ‘হাই হেলো থেকে প্রোপোজ’ গেমের তুলনায় অনেক বেশি স্থায়ী হন।

বিশেষজ্ঞরাও এই ট্রেন্ডে চুপ করে বসে নেই। থেরাপিস্ট সুবর্ণা ভার্দে বলছেন, ভালোবাসার আসল ভিত্তি বিশ্বাস আর মানসিক নিরাপত্তা যা আপনি আপনার “সেরা বন্ধু” ছাড়া আর কার কাছেই বা পান? মানে, প্রেমে পড়া যত না হরমোনের খেলা, তার চেয়ে বেশি ‘ভরসা’ আর ‘ভাগাভাগির’ সায়েন্স! তবে সাবধান, এই বন্ধুত্ব-প্রীতি রুটেও কিছু ‘স্পিডব্রেকার’ আছে। কারণ, বন্ধুত্ব যখন অতিরিক্ত আরামদায়ক হয়ে ওঠে, তখন ‘স্পার্ক’ হারিয়ে যাওয়ার ভয় থেকেই যায়। আর সবচেয়ে বড় বিপদ “বন্ধুত্ব থাক, সম্পর্কটাও থাক” টাইপ জেদ, যা না বন্ধুত্ব রক্ষা করে, না প্রেম বাঁচায়।

তবু, যদি চেষ্টাটা সত্যি হয় যদি স্নেহ, খুনসুটি, আকর্ষণ আর একটু ‘মিষ্টি ঝগড়া’ সব একসাথে মেশানো যায় তাহলে এই ফ্রেন্ড-টু-লাভার রুটটাই হতে পারে আপনার গল্পের (Friend to Lover) মোক্ষম টার্নিং পয়েন্ট। শেষমেশ, শাহরুখের মুখে হয়তো শুনেছিলাম, “প্যায়ার দোস্তি হ্যায়!” কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে “প্যাঁয়ার দোস্তি হ্যায়, তবে লাস্ট সিনটা কে লিখবে, সেটা এখনো টাইপ করা বাকি!”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT