নিউজ পোল ব্যুরো: হিন্দি ছবির দাপটে বাংলা ছবি আজ কোণঠাসা বহু বছর ধরে এই অভিযোগ টলিপাড়ার অন্দরে ঘুরপাক খাচ্ছে। অবশেষে বিষয়টির স্থায়ী সমাধান খুঁজতেই বৃহস্পতিবার নন্দনে মুখোমুখি হলেন পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) এবং টলিউডের তারকা, প্রযোজক ও পরিচালকরা। বৈঠকে উপস্থিত ছিলেন দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং, রানা সরকার, পিয়া সেনগুপ্ত-সহ টলিউডের প্রথম সারির নামীরা।
আরও পড়ুন:IIT Guwahati: ২০২৬ সালের গেট আয়োজন করবে আইআইটি গুয়াহাটি, জানুন আবেদনের সময়সূচি ও পরীক্ষার খুঁটিনাটি
লম্বা আলোচনার পরেও যদিও অনেক সিদ্ধান্ত গোপন রাখা হয়েছে, মন্ত্রীর (Aroop Biswas) তরফে আশ্বাস এসেছে স্পষ্ট ভাষায় “বাংলা ছবির স্বার্থরক্ষা আমাদের দায়িত্ব। হিন্দি ছবির সমান গুরুত্ব পাবে বাংলা ছবিও। মুখ্যমন্ত্রী নিজেই বাংলা ভাষার সম্মান রক্ষার লড়াইয়ে নেমেছেন।” বৈঠক শেষে অভিনেতা দেব (Dev) জানান, “এটা শুধুই ‘ধূমকেতু’ (Dhumketu) নয়, সমস্ত বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে (Aroop Biswas) বসা। আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে।” কৌশিক গঙ্গোপাধ্যায়ও (Kaushik Ganguly) বলেন, “বাংলা ছবিকে নিজের রাজ্যেই একঘরে হতে হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। সেই কারণেই সকলে একজোট।”
অভিনেত্রী ও প্রযোজক ঋতুপর্ণা (Rituparna Sengupta) বলেন, “আমার অনেক ছবিই এক সপ্তাহের মধ্যে হল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হিন্দি ছবির সামনে বঞ্চিত হচ্ছে বাংলা কনটেন্ট। এটা চলতে থাকলে বাংলায় কাজ করতে কেউ উৎসাহ পাবে না।” এদিনের এই ঐতিহাসিক বৈঠক বাংলা ছবির অস্তিত্ব রক্ষায় এক নতুন আশার আলো দেখাচ্ছে। সকলেই এখন অপেক্ষায়, আশ্বাস বাস্তবায়িত হওয়ার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
