নিউজ পোল ব্যুরোও: আবারও কলকাতায় ভেঙে পড়লো প্রাচীন বাড়ি। এন্টালির সুরেশ সরকার রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জরাজীর্ণ বাড়ির (House Collapse) একাংশ। ঘটনার জেরে আহত হয়েছেন দুজন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় এলাকা জুড়ে।
লাগাতার মেঘ ভাঙা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন প্রান্তে বিগত কয়েক মাসে বাড়ি ভাঙার ঘটনা ঘটেছে। সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের এন্টালিতে বাড়ি ভাঙার (House Collapse) ঘটনা ঘটলো। ভগ্ন প্রায় এই বাড়িটিতে ছিল বহু পরিবারের বাস। তবে প্রাণের ঝুঁকি নিয়েই এখানে থাকতেন । বাড়ির কাঠামো দুর্বল হয়ে যাওয়ার জেরে এই দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ।
কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এন্টালিতে সকালে বিকট শব্দ পেয়ে ছুটে আসে এলাকার লোকজন। বাড়ির দেওয়াল রাস্তায় ভেঙে পড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ঘটনায় গুরুতর ভাবে আহত হয় দুজন। তাদের স্থানীয়দের তৎপরতায় উদ্বার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় সরকারি হাসপাতালে। আপাতত তারা সেখানেই স্থিতিশীল। ঘটনার খবর থেকে ছুটে আসেন কলকাতা পুরসভার আধিকারিকেরা। তারা এই প্রসঙ্গে জানান, কলকাতায় একের পর এক প্রাচীন বাড়ি ভেঙে পড়ার (House Collapse) ঘটনা ঘটছে । বাস অযোগ্য বাড়িগুলো শনাক্ত করে সেগুলোর একটি তালিকা তৈরি করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
