Indian Handloom: “তাঁতের তন্তুতে বাঁধা ভারত”, ঐতিহ্যের সুতায় গাঁথা গর্বের গল্প

কলকাতা দেশ লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: একটা শাড়ি বা চাদর যখন হাতে তুলি, তখন কি আমরা ভাবি—এই কাপড়ের প্রতিটি সূতোয় কতশত হাতের পরিশ্রম, কত প্রজন্মের ইতিহাস আর কেমন করে এক একটি জনপদের গল্প জড়িয়ে থাকে? এটাই ভারতের হ্যান্ডলুম (Indian Handloom)। শুধু একটা কাপড় নয়, এটা আমাদের সংস্কৃতি, আত্মপরিচয় এবং সংগ্রামের প্রতিচ্ছবি।

আরও পড়ুন: Mamata Banerjee: প্লাবিত আরামবাগে মানবিক মুখ্যমন্ত্রী, খিচুড়ি হাতে ত্রাণ শিবিরে মমতা

স্বদেশী আন্দোলনের সূতোয় হ্যান্ডলুমের শক্তি
ভারতের হ্যান্ডলুম শিল্প কেবল এক ঐতিহ্য নয়, এক বিপ্লবের নাম। ১৯০৫ সালের ৭ই আগস্ট, যখন স্বদেশী আন্দোলনের আহ্বানে গোটা দেশ বিদেশি কাপড় বর্জন করে নিজস্ব তাঁতের দিকে ফিরে তাকিয়েছিল, তখন থেকেই হ্যান্ডলুম (Indian Handloom) হয়ে ওঠে এক অর্থনৈতিক অস্ত্র। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ। এই গৌরবময় ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে, ভারত সরকার ২০১৫ সালে ৭ই আগস্ট-কে ঘোষণা করে “জাতীয় হ্যান্ডলুম দিবস” হিসেবে। এই দিনটি এখন কেবল তাঁতিদের শ্রদ্ধা জানানোর উপলক্ষ নয়, বরং আমাদের ঐতিহ্যের প্রতি এক নতুন অঙ্গীকার।

হ্যান্ডলুম: গ্রামীণ ভারতের হৃদস্পন্দন
ছোট্ট একটা তাঁত, একজোড়া দক্ষ হাত, আর একরাশ স্বপ্ন, এই দিয়েই তৈরি হয় একেকটা হ্যান্ডলুম (Indian Handloom) কাপড়। ভারতে আজ ৩৫ লক্ষেরও বেশি পরিবার এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছেন।এটি শুধু জীবিকা নয়, এটি এক পরিচয়। একটি শিল্প, যা বড় যন্ত্র নয়, বরং মানুষের হাত আর মন দিয়ে চলে।

নারীর হাতে নতুন পথের বুনন
ভারতের হ্যান্ডলুম শিল্পের আরেকটি গর্বের দিক নারীর সক্রিয় অংশগ্রহণ। হাজার হাজার নারী আজ ঘরে বসে তাঁত চালিয়ে নিজের পরিবারের আর্থিক ভরসা হয়ে উঠছেন। হ্যান্ডলুম তাদের দিয়েছে আত্মনির্ভরতা, সম্মান ও স্বপ্ন দেখার সাহস।সরকারি প্রকল্পও আজ তাদের পাশে—প্রশিক্ষণ, উপকরণ, আর্থিক সহায়তা ও বাজারে প্রবেশের সুযোগ দিয়ে। আজ প্রায় ৩৫.২২ লক্ষ পরিবার এই শিল্পে নিযুক্ত, যা ভারতের সবচেয়ে বড় কুটির শিল্প হিসেবে গড়ে উঠেছে।

কাপড় নয়, জীবন্ত সংস্কৃতি
বেনারসি (Benarasi), কাঞ্জিভরাম (Kanchipuram), জামদানি (Jamdani), পোচমপল্লি—প্রতিটি কাপড় যেন একেকটি গল্প। এই বুননের মাঝে মিশে আছে ভারতের বৈচিত্র্য, রুচি, নান্দনিকতা ও ইতিহাস। হ্যান্ডলুম কেবল শরীর ঢাকে না, তা মনও ছুঁয়ে যায়।

টেকসই ফ্যাশনের পথপ্রদর্শক
হ্যান্ডলুম শিল্প পরিবেশবান্ধব! নেই কোনো বড় যন্ত্র, নেই রাসায়নিক রং, নেই প্রকৃতির উপর অতিরিক্ত চাপ। তাই এটি শুধুই ঐতিহ্যের বাহক নয়, বরং আগামী দিনের জন্য একটি টেকসই পথ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole