Mamata Banerjee: প্লাবিত আরামবাগে মানবিক মুখ্যমন্ত্রী, খিচুড়ি হাতে ত্রাণ শিবিরে মমতা

breakingnews জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার আরামবাগে (Arambagh) পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কামারপুকুর এলাকার এক ত্রাণ শিবিরে গিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন তিনি। শুধু খোঁজখবর নিয়েই থেমে থাকেননি, অসহায় মানুষদের জন্য নিজে হাতে পাতে তুলে দিলেন খিচুড়ি। এই মানবিক মুহূর্তে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) এত কাছ থেকে পেয়ে আবেগে ভেসেছেন ত্রাণ শিবিরে থাকা বাসিন্দারা। তাদের কথায়, ‘‘এত বড় বিপদের সময় মুখ্যমন্ত্রী নিজে এসে পাশে দাঁড়ানোটা ভরসা দেয়, সাহস জোগায়।’’

আরও পড়ুন: Suvendu Adhikari: কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে বিক্ষোভ ও হামলার অভিযোগ, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

ত্রাণ বিতরণ, আশ্রয় কেন্দ্রের অবস্থা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি, বন্যা পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সরকারের তরফে আশ্বাস, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন দুর্গতদের প্রয়োজনীয় সবরকম সহায়তা পৌঁছে দেওয়া হবে। এই কঠিন সময়ে মুখ্যমন্ত্রীর এই মানবিক বার্তা যেন প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে কিছুটা স্বস্তির বাতাস বয়ে আনে দুর্গত মানুষের জীবনে। একদিকে লাগাতার বর্ষণের প্রভাব, অন্যদিকে ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন)-র ছাড়া অতিরিক্ত জল—দুয়ের জোড়া ফলায় প্লাবিত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা এবং হুগলির আরামবাগের একাধিক নিচু এলাকা। বহু মানুষ ঘরছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে।

এই সংকটজনক পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে আরামবাগে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কামারপুকুরের একটি ত্রাণ শিবিরে গিয়ে দুর্গতদের খোঁজখবর নেন তিনি। তখনই দুপুরের খাবার পরিবেশন চলছিল। নিজে হাতে প্লাবিত পরিবারের সদস্যদের পাতে তুলে দিলেন খিচুড়ি। শুধু খাবার নয়, কথা বললেন মানুষের সঙ্গে। শুনলেন তাদের অসুবিধার কথা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। তাকে এত কাছে পেয়ে আশ্রিতরা আপ্লুত দৃষ্টিতে ভরসা আর কণ্ঠে কৃতজ্ঞতা।

ত্রাণ শিবির পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার মানুষের পাশে আছে এবং থাকবে। এরপরই ঘাটালের উদ্দেশে রওনা দেন তিনি। উল্ল, দীর্ঘদিন ধরে ঘাটালের জলমগ্ন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উঠে এসেছে বহুবার। যদিও কেন্দ্রীয় সরকার বারবার তা উপেক্ষা করেছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে রাজ্য নিজস্ব তহবিল থেকেই ওই প্রকল্প রূপায়ণের উদ্যোগ নিয়েছে। কাজ শুরু হলেও পুরোপুরি শেষ হতে এখনও সময় লাগবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole