সই জালিয়াতি কাণ্ডে ফের অভিষেকের বাড়িতে হানা দিল CID। CID-র কড়া বার্তা: আর সময় নয়, এবার হাজিরার পালা? প্রশ্নের মুখে অভিষেক, মঙ্গলবার কি কাটবে জল্পনার পর্দা?

breakingnews অপরাধ দেশ রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরোঃ সই জালিয়াতি কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালিঘাটের বাড়িতে হানা দিল CID। এই মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য নোটিস পাঠানো হয়েছে। সোমবার বিকেলে তদন্তকারী আধিকারিকরা তাঁর কালীঘাটের বাসভবনে পৌঁছে নতুন নোটিস দিয়ে আসেন। তদন্তকারী সূত্রের খবর, এর আগে জারি করা নোটিস অনুযায়ী ৮ জুন জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার কথা ছিল সাংসদের। তবে তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন বলে জানা গেছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও বৈঠকে অংশ নেওয়ার কারণে তিনি নির্ধারিত দিনে হাজির হতে পারেননি।

আজ বিকেলে CID আধিকারিকরা কালীঘাটের বাড়িতে পৌঁছন। কিছুক্ষণ অপেক্ষার পর পরিবারের এক সদস্য নোটিস গ্রহণ করেন। সেই নোটিসে আগামী মঙ্গলবার ভবানীভবনে উপস্থিত হয়ে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।তদন্তকারীদের মতে, মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রয়োজন। সেই কারণেই তাঁকে বারবার তলব করা হচ্ছে। সই জালিয়াতি সংক্রান্ত এই মামলা ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনার বিষয় হয়ে উঠেছে। CID-র ধারাবাহিক তৎপরতা এবং বারবার সমন জারি হওয়ার ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে।

তদন্তের মুখোমুখি হয়ে সব প্রশ্নের উত্তর দেবেন, নাকি আরও সময় চাইবেন? দিল্লির ব্যস্ততা নাকি অন্য কোনও কারণ— তা নিয়ে ইতিমধেই শুরু হয়েছে একাধিক জল্পনা। এখন নজর মঙ্গলবারের দিকে। নির্ধারিত দিনে সাংসদ ভবানীভবনে হাজির হন কি না, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা তুঙ্গে।