নিউজ পোল ব্যুরো: ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, বাণিজ্য ও কলা সহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য দেশজুড়ে আয়োজিত হয় গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (GATE)। ২০২৬ সালের গেট-এর দায়িত্বে থাকছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুয়াহাটি (IIT Guwahati)। ইতিমধ্যেই পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে (https://gate2026.iitg.ac.in/) পরীক্ষার সময়সূচি ও আবেদনের বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন:Kajol: ভাষা বিতর্কে তুঙ্গে কাজল, হিন্দিতে কথা বলতে অস্বীকার করলেন সাংবাদিক সম্মেলনে!
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের গেট (IIT Guwahati) পরীক্ষাটি নেওয়া হবে আগামী বছরের ৭, ৮, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি। প্রতিটি পরীক্ষার দিন থাকছে দুটি সেশন সকাল ৯টা ৩০ থেকে দুপুর ১২টা ৩০ এবং দুপুর ২টো ৩০ থেকে বিকেল ৫টা ৩০ পর্যন্ত। কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষায় মোট ৩০টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা ইচ্ছা করলে দু’টি বিষয়ে পরীক্ষায় বসতে পারবেন, তবে সেক্ষেত্রে শুধুমাত্র একটি আবেদনপত্রই পূরণ করতে হবে।
আবেদন (IIT Guwahati) প্রক্রিয়া শুরু হবে ২০২৫ সালের ২৫ অগস্ট থেকে এবং চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের পরেও আবেদন জানানো যাবে ৬ অক্টোবর পর্যন্ত, তবে সেক্ষেত্রে অতিরিক্ত ফি গুনতে হবে। আবেদনমূল্য ধার্য হয়েছে সাধারণ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য ২০০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির জন্য ১০০০ টাকা। দেরিতে আবেদন করলে সেই ফি যথাক্রমে বেড়ে হবে ২৫০০ ও ১৫০০ টাকা।
যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ বা তৃতীয়/চতুর্থ বর্ষে পাঠরত শিক্ষার্থীরা এই পরীক্ষায় বসার জন্য উপযুক্ত। পরীক্ষার মাধ্যম ইংরেজি, এবং প্রশ্নপত্র হবে অবজেক্টিভ ধরনের, যেখানে ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে। গেট পরীক্ষার সাফল্যের মাধ্যমে শুধু ইঞ্জিনিয়ারিং নয়, উচ্চশিক্ষার আরও বহু সম্ভাবনার দরজা খুলে যায়। ২০২৬-এ সেই সুযোগ এনে দিতে প্রস্তুত আইআইটি গুয়াহাটি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
