নিউজ পোল ব্যুরো: দেশজুড়ে যখন হিন্দি আগ্রাসন নিয়ে বিতর্ক তুঙ্গে, তখনই জন্মসূত্রে বাঙালি অভিনেত্রী কাজল (Kajol) এক নতুন মাত্রা যোগ করলেন ভাষা সংবেদনশীলতাকে ঘিরে আলোচনায়। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মা তনুজার (Tanuja) সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল কথা বলেন কেবল ইংরেজি ও মরাঠি ভাষায়। হিন্দিতে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইতেই রীতিমতো মেজাজ হারান কাজল।
আরও পড়ুন:Dev-Subhashree: দেব-শুভশ্রীকে চিঠি প্রযোজকের, ‘দেশু’ জুটি কি ফিরছে আবারও SVF-এর ব্যানারে?
ঘটনাটি তখনই ঘোরে অন্য দিকে, যখন এক সাংবাদিক তাঁর মন্তব্য হিন্দিতে অনুবাদ করে বলার অনুরোধ করেন। সঙ্গে সঙ্গে কাজলের (Kajol) জবাব, “এখন আমাকে হিন্দিতে কথা বলতে হবে? যাঁদের বোঝার, তাঁরাই বুঝবেন।” এই মন্তব্যের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে অনুষ্ঠানের সেই মুহূর্তের ভিডিয়ো। ভাইরাল হয় সমাজমাধ্যমে। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে নিন্দার বন্যা। নেটমাধ্যমে একাংশ কাজলকে (Kajol) ‘অকৃতজ্ঞ’ বলে দাগিয়ে দিয়েছেন। তাঁদের বক্তব্য, বলিউড এবং হিন্দি ভাষাই কাজলকে আজকের এই অবস্থানে এনেছে। এখন মরাঠি ভাষায় কথা বলে তিনি রাজনৈতিক সুবিধা পেতে চাইছেন।
তবে বিতর্কের অন্য প্রান্তে দাঁড়িয়ে কিছু মরাঠি অনুরাগী কাজলের (Kajol) ভাষাচর্চাকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, যে যে রাজ্যে থাকেন, সেই ভাষাকে সম্মান জানানো উচিত, এবং কাজল সেই কাজটিই করেছেন। এই ঘটনাটি ঠিক সেই সময়েই ঘটল, যখন বাংলা ভাষাকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাত তীব্র হচ্ছে। দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ (Bangladeshi Bhasa) বলে চিহ্নিত করায় তৈরি হয়েছে প্রবল বিতর্ক। তার মাঝেই কাজলের এই ‘হিন্দি বর্জন’ (Boycott Hindi) আরও একবার সামনে এনেছে দেশের ভাষা রাজনীতির বহুস্তরীয় জটিলতা। প্রশ্ন উঠছে কোন ভাষা নিজের, কোনটা পর? ভাষার মঞ্চে ফের আলোচনায় তারকাদের অবস্থান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
