Amitabh Bachchan: মুখস্থ বিদ্যায় আর হবে না কাজ! ‘কেবিসি ১৮’-এ জোর বিচারবোধ ও উপস্থিত বুদ্ধিতে

পেজ 3

নিউজ পোল ব্যুরো: টিভির পর্দায় আবারও আসতে চলেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’। ১৮ তম সিজনে সঞ্চালক হিসেবে এবারও থাকছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তবে এবার প্রশ্নোত্তরের খেলায় নতুন ভাবনা নিয়ে আসতে চলেছেন নির্মাতারা। প্রকাশ্যে এসেছে তার প্রোমো যা দেখে বোঝাই যাচ্ছে বর্তমান প্রযুক্তির যুগে নির্মাতারা প্রতিযোগীদের জ্ঞানকে নয়, বরং তাদের চিন্তাভাবনা, বিচারবোধকে গুরুত্ব দিচ্ছেন বেশি।

আরও পড়ুন:Susmita Dey: আর জি কর কাণ্ডের ছায়া এবার ধারাবাহিকে, সুস্মিতা আসছেন ‘তিলোত্তমা’ হয়ে

প্রমোতে বলা হচ্ছে বর্তমানে প্রযুক্তি অনেকটাই এগিয়ে গেছে। মানুষের হাতের কাছে মোবাইল ল্যাপটপে খুঁজলে সহজেই সকল প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব। তাই বর্তমান সময় শুধু উত্তর জানাই যথেষ্ট নয়, তার প্রয়োগ, প্রতিযোগীদের চিন্তা করার ক্ষমতা, বিচারবোধ এবং বুদ্ধি বেশি গুরুত্ব দেওয়া হবে এবারের খেলায়।

এছাড়াও বিগ-বি (Amitabh Bachchan) ভিডিয়োতে বারবার বলেছেন শুধু ইতিহাস ভূগোল বা অন্যান্য বিষয় জ্ঞান থাকলেই হবেনা, তা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। বর্তমান প্রযুক্তির যুগে অনুষ্ঠানের মান বজায় রাখার জন্যই এই নতুন ভাবনা এনেছেন নির্মাতারা। যেখানে জ্ঞানের থেকে অনেক বেশি গুরুত্ব পাবে প্রতিযোগীদের উপস্থিত বুদ্ধি এবং বিচারবোধ। অর্থাৎ এই প্রতিযোগিতা এবার আর সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা হিসেবেই থেমে থাকছেনা। বোঝাই যাচ্ছে এবার থাকছে অনেক চমক। এবং খেলা এবার আগের থেকে বেশ কঠিন হতে চলেছে।

আগামী ১০ই আগষ্ট থেকে রাত ৯টায় প্রতি সোম থেকে শুক্রবার সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং সোনি লিভ- এ সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole