নিউজ পোল ব্যুরো: ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ-জল্পনা বলিউডে নতুন কিছু নয়। প্রায়ই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন মাথাচাড়া দেয়। যদিও প্রতি বারই সেই সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন তাঁরা দু’জনেই। অনেকের মতে, সময়ের সঙ্গে তাঁরা নাকি পারস্পরিক সমঝোতায় পৌঁছেছেন। তবুও কোনও দিনই এই ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চান না ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। তবে অনেক আগের এক অনুষ্ঠানে বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে তাঁর স্পষ্ট মত প্রকাশ পেয়েছিল।
আরও পড়ুন:Kanchan Mallick: বহু বছর পর ছোটপর্দায় প্রত্যাবর্তন, নতুন গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে কাঞ্চন মল্লিক
২০০৯ সালে অপরা উইনফ্রের জনপ্রিয় আমেরিকান টক-শোতে উপস্থিত ছিলেন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) ও অভিষেক। মাত্র দু’বছর আগে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। অনুষ্ঠানে সেই জাঁকজমকপূর্ণ বিয়ের কয়েকটি অংশ দেখানো হলে মুগ্ধ হন অপরা। সেই প্রসঙ্গেই অভিষেকের বর্ণনা শুনে সঞ্চালিকা প্রশ্ন ছুড়ে দেন, ‘‘এত আড়ম্বরপূর্ণ বিয়ে করার পরে যদি বিচ্ছেদ ঘটে, তা কি দম্পতির কাছে অত্যন্ত কঠিন হয়ে ওঠে না?’’ অপরার এমন প্রশ্ন শেষ হতেই দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানান ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। প্রায় তীব্র স্বরে তিনি বলেন, ‘‘এই ধরনের ভাবনা আমাদের মাথাতেই আসে না। বিয়ে মানে দু’জন মানুষের সারাজীবনের প্রতিশ্রুতি। পরিবারকে সঙ্গে নিয়েই আনন্দে থাকা এটাই আমাদের বিশ্বাস।’’
বিগত কয়েক বছর ধরেই বচ্চন পরিবারের অন্দরের সম্পর্ক ও দূরত্ব নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। বিশেষত, সামাজিক মাধ্যমে অমিতাভ বা অভিষেকের নীরবতা ঘিরে জল্পনা আরও বেড়ে যায়। ১ নভেম্বর ঐশ্বর্যর জন্মদিনেও এখনও পর্যন্ত কোনও শুভেচ্ছাবার্তা নথিভুক্ত হয়নি বচ্চন পরিবারের তরফে। ফলে পুরনো আলোচনা আবারও নতুন করে মুখ তুলেছে। তবু অতীতের সেই একাধিক সাক্ষাৎকারে স্পষ্ট বিয়ে ও প্রতিশ্রুতির বিষয়ে নিজের অবস্থান থেকে কখনও সরেননি ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। তাঁর দৃষ্টিতে বিয়ে মানে আজীবনের অঙ্গীকার, সম্পর্ককে রক্ষা করার এক ধারাবাহিক যাত্রা, এবং সেই বিশ্বাসেই খুঁজে পান পরিবারের প্রকৃত আনন্দ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
