নিউজ পোল ব্যুরো: বহু দিন পর আবার ছোটপর্দায় ফিরছেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। দীর্ঘ সময় ধরে তাঁকে ধারাবাহিকে দেখা যায়নি। সিনেমার একের পর এক কাজেই ব্যস্ত ছিলেন তিনি। কিছু দিন আগে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকের একটি বিশেষ পর্বে শুটিং করতে গিয়ে দর্শকদের মনে ফের জেগেছিল আশার সঞ্চার—কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) কি তাহলে ছোটপর্দায় ফিরছেন? সেই জল্পনাই এ বার সত্যি হতে চলেছে। অন্দরের খবর বলছে, ‘গৃহপ্রবেশ’-এ নতুন গল্পের সূচনা হয়েছে এবং সেই নতুন অধ্যায়েই গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)-কে।
আরও পড়ুন:JEE Mains 2026: আগামী বছর থেকে অনলাইন ক্যালকুলেটর, পরীক্ষায় বড় পরিবর্তন যৌথ প্রবেশিকা
শনিবার থেকেই নাকি শুটিং শুরু করেছেন তিনি। যদিও প্রযোজনা সংস্থা বা চ্যানেলের তরফে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি। তবুও ইন্ডাস্ট্রির বহুজনের ধারণা, কাঞ্চনের এই প্রত্যাবর্তন আর খুব দেরি নয়। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রযোজিত এই ধারাবাহিকের সঙ্গে কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)-এর যোগ থাকা যথেষ্ট স্বাভাবিক। কারণ, দীর্ঘদিনের বন্ধুত্ব তাঁর সঙ্গে রাজ-শুভশ্রীর। তাই তাঁদের প্রযোজনায় তাঁর অভিনয় করা ইন্ডাস্ট্রিতে অনেকে আগে থেকেই অনুমান করেছিলেন।
সম্প্রতি ‘প্রজাপতি ২’-এর শুটিং শেষ করেছেন কাঞ্চন। সিনেমা, রিয়্যালিটি শো, রাজনীতি—সব মিলিয়ে তাঁর ব্যস্ততা কম নয়। তবুও কাজের ফাঁকে মেয়ে কৃষভিকে সময় দিতে ভোলেন না তিনি। সমাজমাধ্যমে প্রায়ই দেখা যায় বাবা-মেয়ের নানান মুহূর্ত, যা নিয়ে অনুরাগীদের আলোচনার অন্ত নেই। অনেকেই বলেন, কৃষভি নাকি একেবারে বাবার ছায়া—চেহারা, অভিব্যক্তি সবেতেই! এখন দর্শকদের নজর নতুন চরিত্রে কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)-কে দেখার দিকেই। ছোটপর্দায় তাঁর প্রত্যাবর্তন যে দর্শক-অনুরাগীদের কাছে এক বড় আকর্ষণ হয়ে উঠবে, তা ইতিমধ্যেই স্পষ্ট। নতুন গল্পে তাঁর চরিত্র কতটা গুরুত্বপূর্ণ, তা জানতে অপেক্ষা এখন শুধু সরকারি ঘোষণার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
