JEE Mains 2026: আগামী বছর থেকে অনলাইন ক্যালকুলেটর, পরীক্ষায় বড় পরিবর্তন যৌথ প্রবেশিকা

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: আগামী বছর থেকেই বড় পরিবর্তন আসছে দেশের সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং যৌথ প্রবেশিকা (JEE Mains 2026) পরীক্ষায়। জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ-র নতুন বুলেটিনে জানানো হয়েছে, প্রথম বার যৌথ প্রবেশিকা (JEE Mains 2026) পরীক্ষায় অনলাইন বা অনস্ক্রিন স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। এত দিন পর্যন্ত যৌথ প্রবেশিকা (JEE Mains 2026) পরীক্ষাকেন্দ্রে কোনও ইলেকট্রনিক গ্যাজেট, পেনসিল বাক্স বা ক্যালকুলেটর নিয়ে প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু সিবিটি বা কম্পিউটার-ভিত্তিক পরীক্ষায় যুক্ত হল নতুন সুবিধা।

আরও পড়ুন:Shah Rukh Khan: বালাই ষাট! তবু আবেগের অবসর নেই: শাহরুখ খানের ৬০তম জন্মদিনে বয়স বাড়লেও হৃদয়ের দফতর অটুট

অনস্ক্রিন স্ট্যান্ডার্ড ক্যালকুলেটরের মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্টেজ, স্কোয়ার রুট—এসব সাধারণ গণনা দ্রুত করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে এনটিএ স্পষ্ট জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে ‘ফিজ়িক্যাল ক্যালকুলেটর’ নিয়ে প্রবেশ করলে পরীক্ষার্থীর যৌথ প্রবেশিকা (JEE Mains 2026) পরীক্ষা বাতিল হবে। সুরক্ষার কথা মাথায় রেখে কঠোর নজরদারির ব্যবস্থাও থাকবে। আগামী বছর যৌথ প্রবেশিকা (JEE Mains 2026)-র প্রথম পর্বের পরীক্ষা নির্ধারিত হয়েছে ২১ থেকে ৩০ জানুয়ারি। দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে ২ থেকে ৯ এপ্রিল। এর আগে এনটিএ জানিয়েছিল পরীক্ষার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১ থেকে ১০ এপ্রিলের মধ্যে, তবে নতুন বিজ্ঞপ্তিতে সেই দিনক্ষণে সামান্য সংশোধন আনা হয়েছে।

প্রথম পর্বের জন্য যৌথ প্রবেশিকা পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয়েছে শুক্রবার রাত থেকেই। ওয়েবসাইট jeemain.nta.nic.in মারফত ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। বিই এবং বিটেক কোর্সে ভর্তির জন্য নেওয়া হবে প্রথমপত্রের পরীক্ষা, যা পুরোপুরি সিবিটি পদ্ধতিতে হবে। তবে বিআর্ক পরীক্ষার দ্বিতীয়পত্রে অঙ্কনধর্মী প্রশ্ন থাকায় তা অনুষ্ঠিত হবে ‘পেন অ্যান্ড পেপার’ মোডে। দুই ক্ষেত্রেই পরীক্ষা চলবে তিন ঘণ্টা, এবং থাকবে নেগেটিভ মার্কিংয়ের নিয়ম। প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য যৌথ প্রবেশিকা (JEE Mains 2026) যে আরও সহজ ও স্বচ্ছ হতে চলেছে, নতুন নিয়ম সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole