নিউজ পোল ব্যুরো: গত চার বছর আগে মাকে হারানোর বেদনাকে এখনও মনে রেখেছেন। কিন্তু মেয়ের আগমনের পর সেই শূন্যতা যেন নতুনভাবে পূর্ণ হয়েছে। অভিনেতার জীবনে ছোট্ট কৃষভির আগমন কেবল আনন্দ নয়, বরং হারানো মায়ের স্মৃতিকে জীবন্ত করেছে। গত বছর ২ নভেম্বর, কাঞ্চন মল্লিক(Kanchan Mallick) ও শ্রীময়ী চট্টরাজের (Shreemoyee Chattoraj) কোল আলো করে পৃথিবীতে আসে সেই ছোট্ট প্রাণ আজ এক বছরের, আর তার প্রতিটি মুহূর্তের পরিবর্তন অভিনেতার চোখে ভরা প্রশান্তির ছবি।
আরও পড়ুন : Gold Price : সোনার দামে বড় পরিবর্তন! বেস ইমপোর্ট প্রাইজ কমাল কেন্দ্র, কমতে পারে সোনার দাম
মেয়ের জন্মের সময় হাসপাতালে দাঁড়িয়ে কাঞ্চন মল্লিক জানান, “সবই মায়ের আশীর্বাদ।” আর তাই জন্মদিন(birthday celebration) উপলক্ষে রাত বারোটায় নিজের সোশাল মিডিয়ায় তিনি ছোট্ট কৃষভির একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে যেন ফুটে উঠেছে এক বাবার অসীম ভালোবাসা ও আনন্দ। পোস্টে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার সোনা মা। আমি আমার মাকে হারিয়েছি গত চার বছর আগে, কিন্তু কৃষভির মধ্যে আমি যেন আমার মাকে ফিরে পেয়েছি। ঈশ্বর আমাকে বাবা হওয়ার সুযোগ দিয়েছেন, কিন্তু নিজের হাতে সন্তান বড় করার আনন্দ পেয়েছি কেবল কৃষভির মাধ্যমে।’

কাঞ্চন আরও প্রকাশ করেছেন, সন্তান বড় করার অনুভূতি এমন যা সহজে বর্ণনা করা যায় না। তিনি আশা প্রকাশ করেছেন, ‘আমরা হয়তো ওর সব ইচ্ছা পূরণ করতে পারব না, কিন্তু ঈশ্বর যেন ওর সমস্ত ইচ্ছা পূরণ করেন। আমাদের বা শ্রীময়ীর কোনো চাহিদা নেই, শুধু চাই ও যেন মাথা উঁচু করে মানুষ হিসেবে জীবন যাপন করতে পারে, এবং কঠিন পরিস্থিতিতে সাহস ও ধৈর্য ধরে থাকতে শেখে।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উল্লেখযোগ্য, শুধু জন্মদিনের একদিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। শ্রীময়ী চট্টরাজ প্রাক জন্মদিনেই বিশেষভাবে অনুষ্ঠানটি পালন করেছিলেন, এবং চিকিৎসকের সঙ্গে কৃতজ্ঞতা জানিয়ে মেয়ের প্রথম জন্মদিন উদযাপন করেছিলেন। আর রাত বারোটায় সপরিবারে কেক কেটে এই আনন্দঘন মুহূর্তটি আরও স্মরণীয় করে তুলেছেন তারা। এই এক বছরের যাত্রায়, কৃষভির প্রতিটি হাসি, প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি দিন যেন তার বাবা-মায়ের জীবনে এক নতুন আলো, এক নতুন প্রশান্তি এনেছে। সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলো শুধু মুহূর্তের নয়, বরং বাবা-মায়ের ভালোবাসা ও আশীর্বাদের প্রতিফলন।
