Iman Chakraborty| ‘আমাকে তো কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিল’ বিস্ফোরক ইমন

breakingnews পেজ 3 শহর সংস্কৃতি

নিউজপোল ব্যুরো: অনেকেই ভেবেছিলেন তৃণমূলের প্রার্থী তালিকায় নাম থাকবে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী ইমন চক্রবর্তীর (Iman Chakraborty)। মাস খানেক আগেই ইমনের গলায় শোনা গিয়েছিল রাজ্য সরকারের কাজের খতিয়ানের গান ‘লক্ষ্মীর পাঁচালী।’ তা নিয়ে চর্চা হয়েছিল বিস্তর। জল্পনা তৈরি হয়েছিল, ইমন হয়তো যোগ দেবেন তৃণমূলে। ইমনের বঙ্গবিভূষণ সম্মান সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছিল।

Iman Chakraborty: রেলের কামরায় ভালবাসা ...

তৃণমূল কংগ্রেসের তরফে গায়িকা ইমন চক্রবর্তীর কাছে প্রস্তাব গিয়েছিল ভোটের টিকিট নেওয়ার। কিন্তু তিনি কি প্রার্থী হচ্ছেন? খবর হল, ইমন সিদ্ধান্ত নিয়েছেন, তিনি বিধানসভা নির্বাচনে লড়বেন না।

আজ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষনা হয়েছে। আর সেখানে নাম নেই ইমন চক্রবর্তীর। তারপর এদিন সমাজমাধ্যমে মুখ খুললেন গায়িকা।

ইমন চক্রবর্তী তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘বিগত কয়েকমাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই যেমন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতলা ইত্যাদি। কেউ কেউ আবার কেওড়াতলাতেও নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন।’ তিনি এদিন আরও লেখেন, ‘ এবার আপনাদের কাছে করজোড়ে একটি বিনীত অনুরোধ রাখছি- প্লিজ, আমাকে এবার একটু নিজের পায়ে দাঁড়াতে দিন।’

শ্রোতারা ভীষণ ভাবেই খুশি হয়েছেন ইমনের সিদ্ধান্তে। ইমন বার্তা দিলেন তিনি গান গাইতে চান, তাঁকে গানেই থাকতে দিন।