নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া। আসন্ন নির্বাচনে প্রার্থী তালিকায় তাঁর নাম বিবেচনা না করার জন্য দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছেন তিনি। সোমবার, ১৬ মার্চ তারিখে লেখা ওই চিঠিতে নিজের সিদ্ধান্তের কারণও স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন বৈশালী।
আরও পড়ুন: West Bengal Assembly 2026: অভিষেকের হাত ধরে তৃণমূলে পবিত্র কর, কাকে টক্কর দেবেন তিনি?
চিঠিতে তিনি জানান, দলের প্রতি তাঁর আস্থা ও নেতৃত্বের পক্ষ থেকে পাওয়া বিশ্বাসের জন্য তিনি কৃতজ্ঞ। দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করার সুযোগ পাওয়াকে তিনি সম্মানের বিষয় বলেও উল্লেখ করেন। তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও শিক্ষামূলক প্রকল্পের সঙ্গে যুক্ত থাকায় নির্বাচনী রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।বৈশালী ডালমিয়া জানান, তাঁর প্রয়াত পিতা জগমোহন ডালমিয়ার স্মৃতিতে একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই শিক্ষাপ্রতিষ্ঠান তৈরির কাজ এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রাথমিক নির্মাণকাজের দায়িত্বে তিনি সরাসরি যুক্ত থাকায় এই সময়ে সম্পূর্ণ মনোযোগ দেওয়া প্রয়োজন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
এই কারণেই তিনি মনে করছেন, নির্বাচনের মতো বড় দায়িত্বের জন্য যে সময় ও মনোযোগ দরকার, তা বর্তমানে দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তাই দলের কাছে বিনীতভাবে অনুরোধ করেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁর নাম প্রার্থী হিসেবে বিবেচনা না করতে।চিঠির শেষে তিনি বিজেপির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে দল যাতে সাফল্য অর্জন করে, সেই কামনাই করেন তিনি।
