Humayun Kabir: ‘ইমান বিক্রির কারিগর, ও তো কুলাঙ্গার!’ ১০০০ কোটির ডিল ভিডিও ঘিরে হুমায়ুনকে চরম আক্রমণ ফিরহাদের

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে (Humayun Kabir) ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিও। ভিডিওটি সামনে আসার পর তৃণমূল কংগ্রেসের (TMC) একাধিক নেতা তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন। বিশেষ করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) কড়া ভাষায় আক্রমণ শানিয়ে দাবি করেছেন, ধর্মীয় আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা অনৈতিক এবং এর জন্য জনগণের উচিত উপযুক্ত জবাব দেওয়া।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, হুমায়ুন কবির (Humayun Kabir) এক ব্যক্তির সঙ্গে কথোপকথনে দাবি করছেন যে, তিনি যেকোনো মূল্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পরাজিত করতে চান। ভিডিওতে তাঁকে আরও বলতে শোনা যায়, বিজেপির শীর্ষ নেতৃত্ব, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গেও তাঁর যোগাযোগ হয়েছে। মুসলিম ভোটব্যাঙ্ককে প্রভাবিত করার পরিকল্পনা এবং নির্বাচনী প্রচারে বিপুল অর্থের প্রয়োজন সম্পর্কেও তাঁকে মন্তব্য করতে শোনা গিয়েছে।

আরও পড়ুন: Rahul Arunodoy Banerjee: রাহুলকে শ্রদ্ধাঞ্জলি, বদলে গেল ছবির নাম, দর্শকদের জন্য বিনামূল্যে প্রদর্শনের উদ্যোগ নির্মাতাদের!

এই ভিডিও প্রকাশ্যে আসতেই তৃণমূল নেতৃত্ব বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। কুণাল ঘোষ (Kunal Ghosh) প্রশ্ন তুলেছেন, যদি ভিডিওর বক্তব্য সত্যি হয়, তবে বিজেপির কোন নেতারা এবং কেন্দ্রের কোন আধিকারিকরা এর সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা দরকার।ফিরহাদ হাকিম বলেন, ধর্মীয় আবেগ নিয়ে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করা অত্যন্ত নিন্দনীয়। তাঁর বক্তব্য, ভোটের স্বার্থে সম্প্রদায়ভিত্তিক বিভাজনের চেষ্টা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।

অন্যদিকে হুমায়ুন কবির (Humayun Kabir) পুরো ভিডিওটিকেই ‘ভুয়ো’ বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, প্রযুক্তির অপব্যবহার করে তাঁর ফোন ট্যাপ করা হয়েছে এবং কথোপকথন বিকৃত করে ছড়ানো হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভিডিওর সত্যতা প্রমাণ করা না গেলে মানহানির মামলা করবেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গেল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole