Friday Astrology: শুক্রবারে বিরল শিব যোগ, এই ৫ রাশির ওপর বর্ষাবে ধনলক্ষ্মীর কৃপা ও সৌভাগ্য!

রাশিফল

নিউজ পোল ব্যুরো: ১০ এপ্রিলের আকাশে তৈরি হচ্ছে একাধিক শুভ জ্যোতিষীয় (Friday Astrology) সংযোগ, যা কিছু রাশির জাতক-জাতিকার জীবনে নিয়ে আসতে পারে বড় পরিবর্তন। এদিন চন্দ্র ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করবে। দিনের অধিকাংশ সময় বৃহস্পতির শুভ দৃষ্টি চন্দ্রের উপর থাকায় ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকবে। সন্ধ্যার পর মকর রাশিতে চন্দ্রের প্রবেশের সঙ্গে গঠিত হবে বসুমান যোগ, যা সমৃদ্ধি ও শুভফলদায়ক বলে বিবেচিত। একইসঙ্গে মধ্যরাতের পরে বুধ মীন রাশিতে প্রবেশ করে বুধাদিত্য যোগ গঠন করবে। উপরন্তু, শিব যোগ-এর উপস্থিতি দিনটিকে আরও শুভ করে তুলবে। এই বিরল সংযোগ বিশেষভাবে অনুকূল হবে পাঁচটি রাশির (Friday Astrology) জন্য।

মেষ রাশি

আজ আপনার উদ্যম ও আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের সম্ভাবনা প্রবল। আর্থিক দিকেও ভাগ্যের সহায়তা মিলতে পারে। পিতা বা বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ ও সমর্থন লাভ করবেন। পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হওয়ায় মানসিক শান্তি পাবেন। ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: Thursday Horoscope: বৃহস্পতিবারই খুলবে ভাগ্যের দুয়ার! লক্ষ্মী-নারায়ণের কৃপায় মালামাল হবেন ৫ রাশির জাতক

কর্কট রাশি

আজকের দিনটি ব্যস্ততার মধ্যেও ফলপ্রসূ হবে। আপনার পরিশ্রমের যথাযথ মূল্য পাবেন। সন্ধ্যার পর প্রিয়জনদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ আসবে। নতুন পরিচিতি ভবিষ্যতে উপকারে আসতে পারে। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে সম্মান বৃদ্ধি পাবে।

তুলা রাশি

আজ ভাগ্য আপনার পক্ষে থাকবে। দীর্ঘদিনের প্রতীক্ষিত কোনো সুখবর পেতে পারেন। পারিবারিক সমর্থন আপনাকে সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। বিলাসবহুল জিনিস কেনার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে। পুরনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলনের যোগ রয়েছে।

ধনু রাশি

ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। দীর্ঘদিনেরীর্ঘদিনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে সম্মান অর্জনের সুযোগ থাকবে।

কুম্ভ রাশি

ব্যবসা ও আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ। সাহস ও কৌশলে কঠিন পরিস্থিতিকেও নিজের পক্ষে আনতে পারবেন। রাজনৈতিক যোগাযোগ বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে লাভ হতে পারে। পারিবারিক জীবন সুখকর থাকবে এবং দাম্পত্য সম্পর্কে রোমান্স বাড়বে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole