IPL 2026: কেকেআরে ঘোষণা হল অধিনায়কের নাম! আইপিএলে কলকাতাকে নেতৃত্ব দেবেন কে ?

কলকাতা ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: আসন্ন আইপিএল-কে সামনে রেখে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, দলের অধিনায়ক হিসেবে নতুন করে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। গত মরসুমে নেতৃত্বে থাকা অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক রাহানেই আবারও দায়িত্বভার সামলাবেন।

গত বছর আইপিএলে প্রত্যাশিত ফলাফলের কাছে পৌঁছাতে পারেনি ২০২৪ সালের চ্যাম্পিয়নরা। সেই ব্যর্থতার পর কোচিং স্টাফ ও সহায়ক স্টাফে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত-এর চুক্তি পুনর্নবীকরণ করা হয়নি। এছাড়াও, গত মরসুমের সহ-অধিনায়ক বেনকটেশ আয়ারকে দলে রাখা হয়নি এবং বোলিং কোচ ভারত অরুণ-এর সঙ্গেও সম্পর্ক ছিন্ন করা হয়েছে। এই পরিবর্তনের পর অনেকের ধারণা ছিল যে নেতৃত্বেও পরিবর্তন আসতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কেকেআর ম্যানেজমেন্ট স্থির সিদ্ধান্ত নিয়েছে রাহানেকে নেতৃত্বে রেখে দেওয়ার।

আরও পড়ুন: West Bengal Assembly 2026: অভিষেকের হাত ধরে তৃণমূলে পবিত্র কর, কাকে টক্কর দেবেন তিনি?

দলে বর্তমানে রয়েছেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার আকাশদীপ, বরুণ চক্রবর্তী ও রিঙ্কু সিংহ। অভিজ্ঞ বিদেশি ক্রিকেটার হিসেবে দলে রয়েছেন অলরাউন্ডার সুনীল নারাইন, অস্ট্রেলিয়ার তারকা ক্যামেরন গ্রিন এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার রভম্যান পাওয়েল। এমন শক্তিশালী স্কোয়াড থাকায় পরীক্ষা-নিরীক্ষার পথ না নিয়ে রাহানেকে স্থায়ী নেতৃত্ব দেওয়া হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

বর্তমানে ভারতীয় দলে নিয়মিত সুযোগ না পেলেও মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেন রাহানে। গত আইপিএল মরসুমেও ব্যাট হাতে দলের জন্য গুরুত্বপূর্ণ রান করেছেন। দলের অভিজ্ঞতা ও স্থিতিশীলতার উপর ভরসা রেখেই কেকেআর এবারও নতুন মরসুমে সফলতার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।