RG Kar Case : আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের এক বছর, ৯ আগস্ট ফের রাত দখলের ডাক, তিন কর্মসূচি ঘোষণা অভয়া মঞ্চের

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: ২০২৪-এর ৯ আগস্টের রাত যেন বিভীষিকার ছিল। সেই ভয়ানক রাতের এক বছর পূর্ণ হতে চলেছে। কলকাতার অন্যতম নামী সরকারি মেডিক্যাল কলেজ আরজিকরে (RG Kar Case) কর্মরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হয়েছিল তরুণী চিকিৎসক। ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছিল গোটা দেশ। প্রতিবাদের ঝড় ছড়িয়ে পড়েছিল ভারতের বাইরেও। সেই ঘৃণ্য ও ভয়াবহ ঘটনার একবছর পূর্তিতে, পয়লা অগাস্ট CGO অভিযান, ৯ অগাস্ট, ‘কালীঘাট চলো’ এবং ১৪ই অগাস্ট ফের রাত দখলের ডাক দিয়েছে অভয়া মঞ্চ।

৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। তবে অভয়া মঞ্চের তিন দফা অভিযান ঘোষণার আগে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট রাতে শ্যামবাজারে জমায়েতের কথা ঘোষণা করেছে । অর্থাৎ আগস্ট জুড়ে ফের একবার উত্তাল হতে চলেছে কলকাতার রাজপথ। যদিও ৯ অগাস্ট, ‘কালীঘাট চলো’র অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। হাজরা থেকে হরিশ মুখার্জী রোড দিয়ে মিছিলের অনুমতি চেয়েছিল অভয়া মঞ্চ। অনুমতি না মেলায় ফের তারা কলকাতা পুলিশকে ইমেল করেছে। অন্যদিকে অনুমতি না দেওয়া প্রসঙ্গে কলকাতা পুলিশ জানিয়েছে যে রাস্তায় মিছিল করার অনুমতি চাওয়া হয়েছে সেই জায়গায় ভারতীয় ন্যায় সংহিতা বা BNSS এর ১৬৩ ধারা চালু রয়েছে। তাই এই রুটে কোনও রকম মিটিং-মিছিল, র‍্যালি, জমায়েত বা বিক্ষোভ দেখানো যাবে না।

আরও পড়ুন : Manik Sarkar : ‘এটা BJP আর RSS করছে’ ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থায় মমতার পাশে মানিক সরকার

২০২৪ সালে ৯ আগস্ট রাতে আরজি করে (RG Kar Case) কর্মরত তরুণী চিকিৎসককে নৃশংস ভাবে অত্যাচার করা হয়। সেই ঘটনার জল গড়িয়েছে বহুদূর। গ্রেফতার করা হয়েছে ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। যাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। বর্তমানে এই মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে। মামলা গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। সেই ঘটনার পর সামনে এসেছে আরজি করে একাধিক দুর্নীতির অভিযোগ। সেই দুর্নীতির অভিযোগেই গ্রেফতার হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তবে মেয়ের সঙ্গে এই নির্যাতনের ঘটনায় উপযুক্ত বিচার হচ্ছে না বলেই অভিযোগ করে আসছেন নির্যাতিতার বাবা-মা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT