Manik Sarkar : ‘এটা BJP আর RSS করছে’ ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থায় মমতার পাশে মানিক সরকার

breakingnews দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: ভিন রাজ্যে বাঙালি নিগ্রহ ইস্যুতে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়েছেন বিজেপির বিরুদ্ধে। ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। বাঙালিদের হেনস্থার প্রতিবাদে এবার বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরোর প্রাক্তন সদস্য মানিক সরকার (Manik Sarkar)। একযোগে সরব হলেন বাঙালি নিগ্রহ ইস্যু নিয়ে।

ভিনরাজ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিগ্রহের ঘটনা ঘটছে। যা নিয়ে উত্তাল হয়েছে বাদল অধবেশনের কক্ষও। সেই প্রসঙ্গে মানিক সরকার বিজেপিকেই নিশানা করে বলেছেন, “এটা বিজেপি আর আরএসএস করছে। বিশেষ করে মুসলমানদের টার্গেট করার চেষ্টা করা হচ্ছে।” বাংলায় কথা বললেই কি বাংলাদেশি হয়ে গেল? এই প্রশ্ন তুলে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “এটা কে স্থির করে দিল? আসলে এটা বিজেপি-আরএসএসের মুসলিম দলিত ও মহিলা বিদ্বেষী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।”একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভিনরাজ্যে বাঙালিদের আক্রান্ত হওয়া নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্যাতনের শিকার হওয়া বাঙালিদের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেন।

আরও পড়ুন : RG Kar Case : আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের এক বছর, ৯ আগস্ট ফের রাত দখলের ডাক, তিন কর্মসুচি ঘোষণা অভয়া মঞ্চের

প্রসঙ্গত বাঙালি হেনস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদের আংশিক সমর্থন করেছিল রাজ্যের সিপিএম নেতৃত্ব। হেনস্থার কথা মানলেও মমতা এই সমস্তকিছু রাজনীতির স্বার্থে করছেন বলেই দাবি করা হয়েছিল। সেখানে সিপিএম পলিটব্যুরোর প্রাক্তন সদস্য মানিক সরকার (Manik Sarkar) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে নিশানা করলেন বিজেপিকেই। ইতিমধ্যে রাজ্য সভাপতি সুব্রত বক্সী এক স্পষ্ট নির্দেশিকায় জানিয়ে দিয়েছেন, বাংলা বলার অপরাধে যদি কেউ অন্য রাজ্যে হেনস্থার শিকার হন, গ্রেফতার হন কিংবা পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে তৃণমূলের স্থানীয় কর্মীরা সেই ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ ওই ব্যক্তির নিজের এলাকার বিজেপি নেতাদের বাড়ির সামনেই ধর্না আন্দোলনে নামবেন ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT