নিউজ পোল ব্যুরো: ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) গর্জনের রেশ কাটেনি এখনও। ভারত-পাকিস্তানের (India-Pakistan) সংঘাতের আবহেই প্রথমবার চিন সফরে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির (Asim Munir)। তবে এই সফর ছিল কোনও দ্বিপাক্ষিক সৌহার্দ্যের নিদর্শন নয়, বরং রীতিমতো কঠিন জবাবদিহির মঞ্চ। বেজিংয়ে চিনের (China) বিদেশমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে মুনিরকে (Asim Munir) শুনতে হল তীব্র অসন্তোষের সুর—কেন একের পর এক চিনা নাগরিক প্রাণ হারাচ্ছেন পাকিস্তানে? কী ব্যবস্থা নিয়েছে ইসলামাবাদ (Islamabaad) তাদের সুরক্ষার জন্য?
গত কয়েক বছর ধরে পাকিস্তানে (Pakistan) একের পর এক চিনা প্রকল্প ও নাগরিকদের লক্ষ্য করে চলছে সন্ত্রাসবাদী হামলা। ২০২৪ সালের মার্চে উত্তর পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হয় পাঁচ চিনা শ্রমিকের। অক্টোবর মাসে করাচি বিমানবন্দরের সামনে এক বিস্ফোরণে প্রাণ যায় আরও দু’জনের। এইসব ঘটনার পর চিনের উদ্বেগ ছিলই, মুনিরের সফরে তা প্রকাশ্যে এল। বৈঠকে ওয়াং ই স্পষ্ট করে জানতে চান—চিনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান ঠিক কী কী পদক্ষেপ করছে। জবাবে মুনির (Asim Munir) বলেন, ইসলামাবাদ-বেজিং সম্পর্ক কেবল কূটনৈতিক নয় বরং এক গভীর বন্ধুত্বের নিদর্শন। তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সেনাবাহিনী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।
এই বৈঠকের প্রেক্ষাপট আরও জটিল করেছে ভারত-পাকিস্তান (India Pakistan) সাম্প্রতিক সংঘাত। ২২ মে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর ভারত ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) মাধ্যমে পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করে। ২৬ মে থেকে শুরু হওয়া এই অভিযান চলে টানা চার দিন। সংঘর্ষে বহু জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। চিন শুরু থেকেই পাকিস্তানের পাশে থাকলেও বেজিংয়ের এই প্রশ্ন স্পষ্ট করেছে—সম্পর্ক যতই মজবুত হোক, চিনা নাগরিকদের প্রাণ নিয়ে কোনও আপোস নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
