Yashwant Varma’s impeachment: বিচারপতি বর্মার ইমপিচমেন্টে কৌশলী পালাবদল, লোকসভা থেকেই শুরু অপসারণ প্রক্রিয়া

দেশ

নিউজ পোল ব্যুরো: বিচারব্যবস্থার ভিত নড়ে ওঠা এক নগদ দুর্নীতির ঘটনায় এবার সরাসরি লোকসভা ময়দানে নামছে কেন্দ্র। বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট (Yashwant Varma’s impeachment) প্রক্রিয়া এবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে লোকসভা থেকেই, রাজ্যসভার বিতর্কিত প্রস্তাবকে পেছনে ফেলে। সরকারের কৌশল পরিষ্কার—এই ইস্যুতে নিয়ন্ত্রণের রাশ নিজের হাতে রেখে বিচারব্যবস্থার অন্দরের স্বচ্ছতা এবং জবাবদিহির বার্তা দিতে চায় কেন্দ্র।

আরও পড়ুন: Kargil Vijay Diwas: ২৬ জুলাই,কার্গিল ১৯৯৯! যেখানে আত্মত্যাগ রচনা করেছিল বিজয়ের ইতিহাস

ঘটনার শুরু রাজ্যসভায় বিরোধীদের জমা দেওয়া একটি ইমপিচমেন্ট প্রস্তাব ঘিরে। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার তৎকালীন চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) সেই প্রস্তাবে সম্মতি দিলেও তা সংসদের উচ্চকক্ষে আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হয়নি। এই ফাঁকটিকেই কাজে লাগিয়েছে সরকার। লোকসভায় শাসক ও বিরোধী পক্ষের এক যৌথ প্রস্তাব জমা পড়তেই স্পিকার ওম বিড়লা (On Birla) সিদ্ধান্ত নেন, এখন থেকে লোকসভার প্রস্তাবই হবে বৈধ ও কার্যকর পথ। কারণ, বর্তমান সময়ে রাজ্যসভার চেয়ারম্যান পদ ফাঁকা এবং পূর্বের প্রস্তাব সংবিধানসম্মতভাবে গৃহীত নয়।

সরকারের এই কৌশলী পদক্ষেপের (Yashwant Varma’s impeachment) মাধ্যমে একদিকে যেমন বিরোধীদের ‘প্রথম ধাক্কা’ নিষ্ক্রিয় করে দেওয়া হল, অন্যদিকে নিজেদের অবস্থানকে স্পষ্ট করেও দেওয়া হল—দুর্নীতি নিয়ে আপস নয়, বিচারপতি হলেও নয়। সূত্রের খবর, এবার লোকসভার স্পিকার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করবেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংসদের দুই কক্ষে ইমপিচমেন্ট (Yashwant Varma’s Impeachment) নিয়ে ভোটাভুটি হবে। এরপর রাষ্ট্রপতির কাছে যাবে প্রস্তাব। রাষ্ট্রপতি নিজেও আলাদা কমিটি গঠন করে সিদ্ধান্ত নেবেন। এই পুরো প্রক্রিয়াই এখন এক বৃহৎ রাজনৈতিক ও সাংবিধানিক দাবা খেলার অংশ, যেখানে মোদী সরকার (Modi Government) চায় বিচারব্যবস্থায় দায়বদ্ধতার বার্তা দিতে, আবার বিরোধীদের কৌশলী চালকেও চ্যালেঞ্জ জানাতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT