Election Commission: ভোটে কড়া নজর নির্বাচন কমিশনের, বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: আসন্ন নির্বাচনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানাল নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের পরিকল্পনা (Election Commission)অনুযায়ী, প্রতিটি দফার ভোটে প্রায় ২,২০০ থেকে ২,৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় এই বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে বলেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Kaliganj : প্রার্থী নিয়ে দ্বন্দ্ব! ‘তামান্নার মাকে পছন্দ নয়’,পার্টি অফিসে ভাঙচুর দলীয় কর্মীদেরই

কমিশন (Election Commission) জানিয়ে দিয়েছে, দায়িত্ব পালনের সময় কেন্দ্রীয় বাহিনীর কোনও সদস্য যদি পক্ষপাতিত্ব করেন বা কোনও ধরনের সুবিধা গ্রহণ করেন, তাহলে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হবে। পাশাপাশি, কোনও বুথে অশান্তির ঘটনা ঘটলে তার দায়ভারও কেন্দ্রীয় বাহিনীকেই নিতে হবে।

ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বিধানসভা আসনের জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। কোথাও ভোটগ্রহণ নিয়ে সন্দেহ তৈরি হলে সেই বুথে পুনরায় ভোটগ্রহণের ব্যবস্থাও রাখা হয়েছে। এখনও পর্যন্ত ৫৫টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রযুক্তির ব্যবহারে আরও জোর দিচ্ছে কমিশন। প্রতিটি বুথে ৩৬০ ডিগ্রি ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী ড্রোনের মাধ্যমে নজরদারিও চালানো হবে। ভোটারদের সুবিধার্থে ভোটার ইনফরমেশন স্লিপে কিউআর কোড যুক্ত করা হচ্ছে, যা বাড়ি বাড়ি পৌঁছে দেবেন বিএলও-রা।

বিশেষ ব্যবস্থায় ৮৫ বছরের ঊর্ধ্বে ভোটারদের জন্য বাড়ি থেকে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এছাড়া, ভোটার তালিকা সংশোধনের কাজও জোরকদমে চলছে এখনও পর্যন্ত প্রায় ২০ লক্ষ তথ্য যাচাই প্রক্রিয়ায় রয়েছে। এই কাজের জন্য ৭০৫ জন বিচারপতিকে নিয়োগ করা হয়েছে এবং আগামী ছয় থেকে সাত দিনের মধ্যে অতিরিক্ত তালিকাও প্রকাশ করা হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole