TMC Candidate List : মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক! ২৯১ আসনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, রাজনীতিতে বড় চমক

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: শুক্রবার কালীঘাটের বাসভবন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেন (TMC Candidate List)। এই তালিকায় একদিকে যেমন অভিজ্ঞ রাজনৈতিক নেতাদের ওপর আস্থা রাখা হয়েছে, অন্যদিকে তেমনই একাধিক নতুন মুখ এবং চমকপ্রদ নামও জায়গা পেয়েছে, যা ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে (TMC Candidate List)। উল্লেখযোগ্য, দার্জিলিং পাহাড়ের তিনটি আসন অনীত থাপার নেতৃত্বাধীন শিবিরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল, যা পাহাড় রাজনীতিতে কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় সংগঠনকে শক্তিশালী করতে পুরনো ও নতুন নাম আনা হয়েছে এই তালিকায় (TMC Candidate List)।

আরও পড়ুন : Hard Rock Cafe: ভারতে বন্ধ হচ্ছে হার্ড রক ক্যাফের একাধিক আউটলেট, চুক্তি বাতিলের জেরে বড় ধাক্কা লাইভ মিউজিক সংস্কৃতিতে

উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে শাসকদল (TMC Candidate List)। শিলিগুড়িতে গৌতম দেব, দিনহাটায় উদয়ন গুহ, জঙ্গিপুরে জাকির হোসেন এবং সাগরদিঘিতে বায়রন বিশ্বাসের মতো পরিচিত মুখদের ওপর ভরসা রাখা হয়েছে। অন্যদিকে করিমপুরে অভিনেতা সোহম চক্রবর্তী এবং কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে অভিনব ভট্টাচার্যের মতো নতুন প্রজন্মের প্রতিনিধিদেরও সুযোগ দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনায় জ্যোতিপ্রিয় মল্লিক (হাবড়া), নারায়ণ গোস্বামী (অশোকনগর) এবং সুবোধ অধিকারী (বীজপুর)-এর মতো অভিজ্ঞদের পাশাপাশি ব্যারাকপুরে রাজ চক্রবর্তী এবং খড়দহে দেবদ্বীপ পুরোহিতের নাম বিশেষভাবে নজর কেড়েছে। একইভাবে বিধাননগরে সুজিত বসু এবং বারাসাতে সব্যসাচী দত্তকেও প্রার্থী করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

দক্ষিণবঙ্গেও রয়েছে একাধিক নাম। নন্দীগ্রামে পবিত্র কর, চন্দননগরে ইন্দ্রনীল সেন, তমলুকে দীপেন্দ্র নারায়ণ রায় এবং ডেবরায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি জঙ্গলমহল এলাকাতেও সংগঠন মজবুত করতে সুশান্ত মাহাতো, দুলাল মুর্মু এবং শান্তিরাম মাহাতোর মতো নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্ধমান, বীরভূম ও মালদহ জেলাতেও বেশ কিছু চেনা মুখকে পুনরায় প্রার্থী করা হয়েছে, যেমন মন্তেশ্বরে সিদ্দিকুল্লা চৌধুরী, বোলপুরে চন্দ্রনাথ সিনহা এবং রামপুরহাটে আশিস বন্দ্যোপাধ্যায়। অভিজ্ঞ ও নতুনত্বের মিশেলে তৈরি এই প্রার্থী তালিকা যে আসন্ন নির্বাচনে বড় ভূমিকা নিতে চলেছে, তা বলাই বাহুল্য।