Heavy Rain Alert: দক্ষিণবঙ্গে টানা ৫ দিন তুমুল বৃষ্টি, কলকাতায় বড় আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বছরের একুশে জুলাই কলকাতায় একফোঁটাও বৃষ্টি হয়নি — এই তথ্য নিজের বক্তব্যে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবহাওয়া ফের পরিবর্তনের পথে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপরে একটি নতুন নিম্নচাপ (Low Pressure) সৃষ্টি হতে চলেছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা পাঁচদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া (Heavy Rain Alert) বিরাজ করতে পারে।

আরও পড়ুন: Rain Forecast: বাংলা সহ ১৮ রাজ্যে দুর্যোগের আশঙ্কা

হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, জম্মু থেকে দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর ফলে ২৩ জুলাই (বুধবার) থেকে শুরু হয়ে ২৭ জুলাই (রবিবার) পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা (Heavy Rain Alert) রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু জেলায় হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে।

বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা (Heavy Rain Alert) রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা, বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা বহাল থাকবে। কলকাতা সহ মহানগরগুলিতে বুধবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। রবিবার (Sunday) পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ও সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সহ আটটি জেলায় আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, ২৪ জুলাই নিম্নচাপ তৈরি হওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকবে। ঘণ্টায় প্রায় ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের এই সময় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT