Dilip Ghosh: ‘ভালো ছেলে, কিন্তু নিষ্কর্মা!’—দেবকে ঘিরে দিলীপের রাজনৈতিক বাউন্সার

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজনীতির মাঠে ব্যাটিং করছেন, না কি শুধুই ক্যামেরার ফ্ল্যাশে থাকতেই স্বচ্ছন্দ? তৃণমূল সাংসদ (TMC) দেবকে (Dev) নিয়ে এভাবেই একরাশ প্রশ্ন তুলে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একদিকে যখন রাজ্য রাজনীতিতে ২১ জুলাই নিয়ে তীব্র উত্তেজনা, অন্যদিকে দিলীপ ঘোষ (Dilip Ghosh) কার্যত নিজের ছন্দেই ঘরোয়া রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিলেন খড়গপুর থেকে।

আরও পড়ুন: Bangladesh Plane Crash : বাংলাদেশের ঢাকার জনবসতিপূর্ণ এলাকায় স্কুল চত্বরে ভেঙে পড়ল সেনার বিমান, মৃত ১, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা

মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “দেব মেদিনীপুরের ছেলে, ভালো ছেলে, কিন্তু এমন নিষ্কর্মা ভালো ছেলে হয়ে কী লাভ?” এখানেই থেমে থাকেননি তিনি। খোঁচা দিয়ে প্রশ্ন তোলেন, “কার চাপে দেব এখনও রাজনীতি করছে? ও তো লড়তে চায়নি, জোর করে দাঁড় করানো হয়েছে।”

দেব টানা তিনবার ঘাটাল (Ghatal) থেকে তৃণমূলের (TMC) টিকিটে জিতেছেন। ২০২৪-এ ভোটে লড়তে না চাইলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুরোধে ফের প্রার্থী হন।

ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়ে নির্বাচনে দাঁড়িয়ে তিনি বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ এখনো বেশ দীর্ঘ।এই প্রেক্ষিতেই দিলীপের বক্তব্য, “প্রতিবার দেব বলেন মাস্টারপ্ল্যান হবে, কিন্তু কাজ কোথায়? ভোটের পর আর ওর দেখা মেলে না। এবার তো স্কটল্যান্ড থেকে ২১ জুলাই-এ যোগ দিতে এলেন, অথচ একবারও ঘাটালের বন্যা দেখতে গেলেন না!” আরও এক ধাপ এগিয়ে দিলীপ বলেন, “দেব যদি রাজনীতি না করতে চান, তাহলে সাহস করে ইস্তফা দিন। সিনেমা বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে তৃণমূল (TMC) ওকে আটকে রেখেছে। যদি দম থাকে, দল ছাড়ুন, সামনে এসে বলুন, সত্যি কী হয়েছে।”

রাজনৈতিক মহলের মতে, দিলীপ ঘোষের এই বক্তব্যের আড়ালে রয়েছে দেবকে বিজেপির (BJP) তরফে বার্তা পাঠানোর প্রচেষ্টা। প্রশ্ন উঠছে, ‘ভালো ছেলে’ তকমার আড়ালে কি এবার দেবকে দলে টানার কৌশল নিচ্ছেন দিলীপ?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT