‘এভাবে দমানো যাবে না’, নথি ছিনতাইয়ের অভিযোগে সরব ঋতব্রত, পাল্টা কুণাল

নিউজপোল ব্যুরো: তৃণমূলের জোড়াফুল প্রতীক কার হাতে থাকবে, তা নিয়ে দুই শিবিরের সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। আগামী ৩০ অক্টোবর দুই পক্ষকে মুখোমুখি বসিয়ে বক্তব্য শুনবে নির্বাচন কমিশন। তার আগে নথি জমা দেওয়ার শেষ দিনে নতুন করে বিতর্ক তৈরি হল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ঘিরে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঋতব্রত দাবি করেন, কমিশনে জমা দেওয়ার জন্য নিয়ে […]

Continue Reading

বিরোধীদের আন্দোলন সামলাতে দিল্লি পুলিশ হেডকোয়ার্টারে অমিত শাহ, বিক্ষোভ পরিস্থিতি পর্যালোচনা

নিউজপোল ব্যুরো: বিরোধীদের লাগাতার বিক্ষোভ কেন্দ্র করে উত্তপ্ত রাজধানী। নির্বাচন কমিশনকে ঘিরে প্রতিবাদের আবহে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ দিল্লি পুলিশ হেডকোয়ার্টারে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, দুপুর তিনটে নাগাদ তাঁর সেখানে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রীকে গত ৬ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দিল্লিতে হওয়া বিভিন্ন বিক্ষোভ ও প্রতিবাদের […]

Continue Reading

বিক্ষোভকারীদের ‘হানা’র পরেই বড় সিদ্ধান্ত, জ্ঞানেশ কুমারের নিরাপত্তা বাড়াল কেন্দ্র

নিউজপোল ব্যুরো:বিক্ষোভের আঁচ এবার পৌঁছে গেল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বাসভবনের দোরগোড়ায়। SIR নিয়ে বিরোধীদের লাগাতার আন্দোলনের মধ্যেই তাঁর নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। দিল্লির পাশাপাশি তাঁর বাসভবন এবং নির্বাচন কমিশনের দফতরের বাইরেও বাড়ানো হয়েছে নিরাপত্তার বহর। পরিস্থিতি কতটা স্পর্শকাতর, তা স্পষ্ট হয়েছে দিল্লির নিউ মোতিবাগ কলোনির ঘটনায়। অভিযোগ, কয়েকজন বিক্ষোভকারী […]

Continue Reading

জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে রাহুল-প্রিয়াঙ্কার সাথে কি পথে নামবেন মমতা? আজ দুপুরেই যাচ্ছেন দিল্লি

নিউজপোল ব্যুরো: দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন ঘিরে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, ঠিক সেই সময় রাজধানীর পথে মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরেই দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা তৃণমূল নেত্রীর। তাঁর এই সফর ঘিরে জোর জল্পনা, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলনে কি এবার রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর পাশে মমতাকেও দেখা যাবে? মমতার দিল্লি সফর ঘিরে […]

Continue Reading

আকাশবাণী কাণ্ডে আইনি জটিলতায় রাহুল-প্রিয়াঙ্কা, SIR-বিরোধী আন্দোলনের পর FIR

নিউজপোল ব্যুরো:SIR কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ এবার পৌঁছাল আইনি লড়াইয়ের দোরগোড়ায়। গতকাল দিল্লিতে নির্বাচন কমিশন সদন অভিযান কর্মসূচি চলছিল। সেই সময় পুলিশের নিরাপত্তা বলয় পেরিয়ে আকাশবাণী ভবন চত্বরে ঢুকে পড়েন কংগ্রেস নেতা রাহুল, প্রিয়াঙ্কা এবং কেসি বেণুগোপাল-সহ কয়েকজন। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। […]

Continue Reading

নির্বাচন কমিশন অভিযান ঘিরে উত্তেজনা, রাহুল-সনিয়ার সঙ্গে পথে অভিষেক

নিউজপোল ব্যুরো:নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর আরও চড়াল বিরোধীরা। SIR প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ এবং কমিশনের ভূমিকা ঘিরে বিতর্কের মধ্যেই আজ দিল্লিতে কমিশন অভিযানে নামছে ইন্ডিয়া জোট। সংসদের মকরদ্বার থেকে সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হবে মিছিল। প্রথম সারিতে থাকবেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন বিরোধী দলের […]

Continue Reading

অনুমতি ছাড়াই যন্তর মন্তরে বিক্ষোভ, আটক অতিশী-সহ একাধিক বিরোধী নেতা

নিউজপোল ব্যুরো:নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল দিল্লির যন্তর মন্তর এলাকা। ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে পথে নামেন বিরোধী দলের নেতা, ছাত্রনেতা এবং একাধিক সমাজকর্মী। বিক্ষোভে উপস্থিত ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী, আপ নেতা সৌরভ ভরদ্বাজ, সিপিএম নেত্রী বৃন্দা কারাট, যোগেন্দ্র যাদব, নেহা বোরা এবং ঐশী ঘোষ-সহ একাধিক […]

Continue Reading

‘জ্ঞানেশ কুমারকে অবিলম্বে ইস্তফা দিতে হবে, না হলে বড় আন্দোলন’! দিল্লিতে INDIA জোটের বৈঠকে বিস্ফোরক মমতা, CEC-কে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিউজপোল ব্যুরো: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR বিতর্কের মাঝেই দিল্লিতে হঠাৎ বিস্ফোরণ ঘটাল বিরোধী ‘ইন্ডিয়া’ জোট! মঙ্গলবার কনস্টিটিউশন ক্লাবে বিজেপি বিরোধী সর্বভারতীয় দলগুলোর হাইভোল্টেজ মেগা বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে CEC (Chief Election Commissioner of IndiA) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও মল্লিকার্জুন খড়গে। নরেন্দ্র মোদী ও অমিত শাহের […]

Continue Reading

SIR-এ বড় বদল! সশরীরে শুনানি তুলে নিল নির্বাচন কমিশন

নিউজপোল ব্যুরো: দেশজুড়ে বিতর্কের মধ্যেই SIR বা Special Intensive Revision-এর প্রক্রিয়ায় বড় বদল আনল জাতীয় নির্বাচন কমিশন। শনিবার দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের পর জানানো হয়েছে, নোটিস পাওয়া ভোটারদের আর সশরীরে ERO বা AERO দফতরে গিয়ে শুনানিতে হাজির হতে হবে না। নতুন নিয়ম অনুযায়ী, যাঁদের নামে SIR সংক্রান্ত নোটিস যাবে, তাঁদের প্রয়োজনীয় নথি বাড়ি গিয়ে […]

Continue Reading

TMC Symbol Row: জোড়াফুল ছাড়াই উপনির্বাচনের ময়দানে দুই শিবির, মমতা পেলেন ফুটবল খেলোয়াড়, ঋতব্রতর প্রতীক খাম

নিউজপোল ব্যুরো: আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে চলা টানাপোড়েনের ইতি টানলো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক আপাতত ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার পর শুক্রবার বিকল্প নাম ও প্রতীক ঘোষণা করেছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নতুন নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। তাঁদের জন্য বরাদ্দ হয়েছে ‘ফুটবল […]

Continue Reading