Gold Price : সোনার দামে বড় পরিবর্তন! বেস ইমপোর্ট প্রাইজ কমাল কেন্দ্র, কমতে পারে সোনার দাম

দেশ ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: বিগত কয়েক বছরে (Gold Price) সোনার দাম যে হারে বেড়েছে, তাতে মধ্যবিত্তের পক্ষে সোনা কেনা যেন ক্রমশ বিলাসিতার পর্যায়ে পৌঁছে গিয়েছে। এক বছরের মধ্যেই প্রায় ৫০ শতাংশ দাম বৃদ্ধি রেকর্ড করেছে হলুদ ধাতু। সম্প্রতি ধনতেরাসের সময় সামান্য সোনার দাম কমতেই (Gold Rate Drop) খানিকটা স্বস্তি পেয়েছিলেন ক্রেতারা, ফলে দোকানে বিক্রি-বাট্টাও বেড়েছিল। তবে এই সামান্য পতন স্থায়ী হয়নি। তাই এখনো বহু মানুষ অপেক্ষায় রয়েছেন কবে আবার সোনার দাম কমবে? সেই আশার মধ্যেই এবার এল বড় খবর। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে আশার আলো দেখছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন : Weather Update : একাধিক নিম্নচাপের জেরে ভিজছে রাজ্য, দক্ষিণবঙ্গে রবিবারও বৃষ্টির সম্ভাবনা, শীতের দেখা নেই এখনও

কেন্দ্র (Central Government) এবার সোনার দাম নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সোনা ও রুপোর (Gold and Silver) বেস ইমপোর্ট প্রাইজ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, আমদানি করার সময় যে নির্দিষ্ট মূল্য ধরে কাস্টম শুল্ক ধার্য হয়, তা এখন কমানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সোনার বেস আমদানি মূল্য প্রতি ১০ গ্রামে ৪২ ডলার এবং রুপোর মূল্য প্রতি কেজিতে ১০৭ ডলার নির্ধারিত হয়েছে। সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে সোনা আমদানি সস্তা হবে (Gold Import Cost Down), যার প্রভাব সরাসরি পড়বে বাজারে—কমবে সোনার দাম, সস্তা হবে গয়না। ‘বেস ইমপোর্ট প্রাইজ’ (Base Import Price) আসলে এমন একটি মানদণ্ড যা নির্ভর করে আন্তর্জাতিক বাজারের দরের উপর। প্রতি পনেরো দিন অন্তর এই মূল্য পুনর্নির্ধারণ করা হয়। বেস প্রাইজ কমে গেলে আমদানিকারক সংস্থাগুলির কাস্টম ডিউটি কমে যায়, ফলে আমদানি খরচও কমে। তাই সোনার বেস ইমপোর্ট প্রাইজ হ্রাস পেলে দেশীয় বাজারে (Domestic Gold Market) দামের পতন ঘটে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা আমদানিকারক দেশ (Gold Importer Country)। চীন (China) রয়েছে প্রথম স্থানে। রুপো আমদানির ক্ষেত্রেও ভারতের অবস্থান অন্যতম শীর্ষে। রিপোর্ট অনুযায়ী, ভারতের সোনার মোট আমদানির প্রায় ৪০ শতাংশই আসে সুইৎজ়ারল্যান্ড (Switzerland) থেকে। এছাড়া ১৬ শতাংশ আসে মধ্যপ্রাচ্য (Middle East) থেকে এবং ১০ শতাংশ দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারত মোট ৪৮টি দেশ থেকে সোনা আমদানি করেছিল, আর ২০২৪-২৫ সালে সেই পরিমাণ বেড়ে গিয়েছে প্রায় ২৭.৩ শতাংশ। ফলে স্পষ্ট, সরকারের এই পদক্ষেপে শুধু সোনার দামই কমবে না, বরং অন্তর্দেশীয় বাণিজ্য (Domestic Trade)ও আরও সক্রিয় হয়ে উঠবে। হলুদ ধাতুর বাজারে এবার নতুন পরিবর্তনের অপেক্ষায় দেশ।