New Town: নিউটাউনের রাস্তায় বালি-ইটের পাহাড়, পরিকল্পিত শহর কি দখলদারির কবলে?

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: একসময় ‘পরিকল্পিত শহরের আদর্শ উদাহরণ’ হিসেবে পরিচিত ছিল নিউটাউন (New Town)। প্রশস্ত রাস্তা, পরিস্কার-পরিচ্ছন্নতা, সবুজ পরিবেশ এবং আধুনিক অবকাঠামো —এই চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে ছিল শহরটির গৌরব ও পরিচয়। কিন্তু আজ সেই পরিকল্পিত শহর যেন ক্রমে হারাচ্ছে তার নিজস্ব রূপ। বর্তমানে শহরের একাধিক অঞ্চলে চোখে পড়ছে রাস্তাজুড়ে ছড়িয়ে থাকা নির্মাণসামগ্রী (Construction Materials), যা ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে নিউটাউনের সৌন্দর্য ও শৃঙ্খলা (Urban Discipline)।

আরও পড়ুন:Aishwarya Rai Bachchan: বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে মনে হয়েছিল, নিজের ঘরেই ফিরেছি! ঐশ্বর্য রাই বচ্চনের অকপট স্বীকারোক্তি

বিশেষ করে লস্কর আইটি বাজার (Laskar IT Market), ডিএলএফ টু (DLF II), অ্যাকশন এরিয়া–র কিছু অংশে এবং ইকো পার্ক (Eco Park) সংলগ্ন রাস্তাগুলিতে দেখা যাচ্ছে একই চিত্র। রাস্তার একাংশ জবরদখল করে ফেলে রাখা হচ্ছে বালি, ইট , পাথর এবং কাঠ। রাতের অন্ধকারে ট্রাক ভর্তি করে নামানো হয় এইসব সামগ্রী, আর দিনের আলোয় সেই স্থানেই শুরু হয় অবৈধ নির্মাণসামগ্রী বিক্রির ব্যবসা (Illegal Construction Material Trade)। কোথাও কোথাও রাস্তার উপরেই বানানো হচ্ছে অস্থায়ী গুদাম বা ছাউনি টাঙিয়ে ছোট ছোট ঘর, যেখানে রাখা হচ্ছে প্লাইবোর্ড ও অন্যান্য জিনিসপত্র। এর ফলে একদিকে যেমন যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি অন্যদিকে পথচারীদের জন্য তৈরি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা।

Oplus_16908288

স্থানীয় বাসিন্দারা (Local Residents) অভিযোগ করেছেন, এই অবৈধ দখল (Encroachment) এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সকালে অফিসগামী মানুষ হোক বা রাতে ফেরার পথে কেউ—সবাইকেই পড়তে হচ্ছে যানজটে। কয়েকদিন আগেই লস্কর বাজার এলাকায় এক পথচারী দুর্ঘটনায় (Accident) গুরুতরভাবে আহত হন; তাঁর পা ভেঙে যায়। অভিযোগ উঠছে, প্রশাসন বিষয়টি জেনেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। একজন ক্ষুব্ধ বাসিন্দা বলেন, “কিছু লোকের ব্যক্তিস্বার্থের (Personal Interest) জন্য হাজার হাজার মানুষকে প্রতিদিন যন্ত্রণার মধ্যে পড়তে হচ্ছে—এটা একেবারেই অগ্রহণযোগ্য।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

শহর পরিকল্পনাবিদদের (Urban Planners) মতে, নিউটাউনের সবচেয়ে বড় শক্তি ছিল তার সুশৃঙ্খল নগর পরিকল্পনা (Urban Planning), প্রশস্ত রাস্তা ও পরিস্কার পরিবেশ। কিন্তু যদি এই দখলদারি, অগোছালো ব্যবসা ও প্রশাসনিক উদাসীনতা (Administrative Negligence) চলতে থাকে, তাহলে খুব শিগগিরিই নিউটাউন হারাতে পারে তার ‘পরিকল্পিত শহর’ উপাধি।

প্রশ্ন থেকেই যায়—যে শহর একদিন উন্নয়ন ও শৃঙ্খলার প্রতীক ছিল (Symbol of Development and Discipline), সেই নিউটাউন কি আজ ধীরে ধীরে পরিণত হচ্ছে এক বিশৃঙ্খল ও অব্যবস্থাপূর্ণ নগরীতে (Unmanaged City)?