Medical Treatment: বৃদ্ধার পেটে দু’হাজার পাথর! সফল অস্ত্রোপচার করে সাফল্যের নজির গড়ল চিকিৎসক দল

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: কলকাতার (Kolkata)এক সরকারি হাসপাতালে বিরল চিকিৎসা সাফল্যের নজির গড়ল চিকিৎসক দল(Medical Treatment)। ৭৩ বছরের এক বৃদ্ধার পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হল প্রায় দু’হাজার গলস্টোন। বয়স ও শারীরিক জটিলতার কারণে অস্ত্রোপচারটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন: Kolkata Metro: রবিবার ইডেনে হাইভোল্টেজ লড়াই, ম্যাচ শেষে বাড়ি ফিরতে পাবেন অতিরিক্ত মেট্রো পরিষেবা

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পেটব্যথা, বমিভাব এবং হজমের সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধা। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে, তাঁর গলব্লাডারে অস্বাভাবিক সংখ্যায় পাথর জমে রয়েছে। তবে উচ্চ রক্তচাপ-সহ একাধিক শারীরিক সমস্যার কারণে তড়িঘড়ি অস্ত্রোপচার সম্ভব ছিল না। চিকিৎসকদের পর্যবেক্ষণে ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে তাঁকে অস্ত্রোপচারের উপযোগী করে তোলা হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

বৃহস্পতিবার নির্ধারিত সময়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসক নীলনারায়ণ সরকারের নেতৃত্বে গঠিত দল ধাপে ধাপে প্রায় দু’হাজারটি পাথর বের করেন। বিশেষজ্ঞদের মতে, গলব্লাডারে এত বিপুল সংখ্যক পাথর জমা হওয়া অত্যন্ত বিরল ঘটনা। হাসপাতালের সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল। আপাতত চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এই ঘটনাকে চিকিৎসা মহল একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবেই দেখছে।