নিউজ পোল ব্যুরো: আগামী শুক্রবার থেকে কলকাতার মেট্রো(Kolkata Metro) যাত্রীদের জন্য খুলে যাচ্ছে নতুন দিগন্ত। হাওড়া(Howrah) ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ(Sector V) ১৬.৫ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র আধ ঘণ্টা। এতদিন যেখানে বাসে যাত্রীদের দেড় ঘণ্টা সময় ব্যয় করতে হত, এবার পাতালপথে আরাম করে পৌঁছে যাওয়া যাবে ৩০–৩২ মিনিটের মধ্যেই।

এই রুট চালু হলে সরাসরি জুড়ে যাবে সাবার্বান লাইনের দুই প্রধান টার্মিনাল হাওড়া ও শিয়ালদহ। ফলে জেলার মানুষ ও অফিসযাত্রীদের জন্য যাতায়াত হবে আরও সহজ। একদিকে যেমন হাওড়া(Howrah) থেকে শিয়ালদহ(Sealdah) পৌঁছতে লাগবে মাত্র ১১ মিনিট, অন্যদিকে হাওড়া(Howrah) থেকে সেক্টর ফাইভ(Sector V)পৌঁছতে ভাড়া হবে প্রায় ২৫ টাকা।
আরও পড়ুন: Rain Forecaste: ভারী বৃষ্টি উত্তরের ৫ জেলায়, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি
মেট্রো কর্তৃপক্ষের আশা, এই রুট চালু হলে যাত্রীসংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। ইতিমধ্যেই প্রতিটি স্টেশনে কর্মীসংখ্যা বাড়ানোর কাজ শুরু হয়েছে। উদ্বোধনের দিন যশোর রোড থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পতাকা নেড়ে পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করবেন।

তবে যাত্রীদের চিন্তা একটি বিষয়েই কিউআর কোড যুক্ত কাগজের টিকিট। এই টিকিটে গেটে প্রায়ই সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। কাগজ ভাঁজ হয়ে গেলে বা স্ক্যানারে আটকে গেলে লম্বা লাইন তৈরি হয়। অনেকেরই দাবি, ফের টোকেন চালু করা উচিত, যাতে যাত্রীচলাচল আরও সহজ হয়।

সব মিলিয়ে বলা যায়, হাওড়া–সেক্টর ফাইভ(Howrah-Sector V) মেট্রো(Metro) চালু হলে শুধু কলকাতার(Kolkata) ট্রাফিক(Traffic) চাপই কমবে না, বদলে যাবে শহরের দৈনন্দিন ছন্দও। জেলার মানুষ থেকে অফিসযাত্রী সবাই পাবেন দ্রুত ও সাশ্রয়ী যাতায়াতের সুবিধা। এক কথায়, পূর্ব-পশ্চিম মেট্রো(Metro) হবে কলকাতার(Kolkata) নতুন লাইফলাইন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
