নিউজ পোল ব্যুরো: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আজ বুধবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সপ্তাহ শেষে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে আজ বুধবার থেকেই উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টি (Rain Forecaste) হবে বলেই জানিয়েছে আলিপুর আবহয়া দফতর।
চলতি সপ্তাহ জুড়েই হবে বৃষ্টি। বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায়। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে নদিয়া, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাতে। নিম্নচাপের কারণে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, মুর্শিদাবাদে ঝড়-জলের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে। নতুন করে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর দুই বাংলাতেই রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরেও বাড়বে বৃষ্টির পরিমাণ।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে । বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে। বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। শনিবার ও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
