নিউজ পোল ব্যুরো: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তার পরেই শহরের তিনটি রুটে মেট্রো (Kolkata Metro) পরিষেবার উদ্বোধন হতে চলেছে। শুভ সূচনা করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২২ অগাস্ট রুবি মোড় থেকে বেলেঘাটা, সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এবং নোয়াপাড়া থেকে সরাসরি কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবার শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি প্রথমবারের মত কলকাতায় এসে মেট্রোতে সফর করবেন। সবই তো হল, জানেন কি নতুন যাত্রাপথে সর্বোচ্চ আর সর্বনিম্ন ভাড়া কত হতে চলেছে। এক নজরে জেনে নিন কোথায় যেতে হলে কত খরচ হবে…
সর্বনিম্ন ভাড়া রয়েছে ৫ টাকা। বিমানবন্দর স্টেশন থেকে বেশ কয়েকটি রুটের জন্য ভাড়ার তালিকা প্রকাশ্যে এসেছে…
বিমানবন্দর থেকে যশোর রোড- ৫টাকা
বিমানবন্দর থেকে নোয়াপাড়া- ২০টাকা
বিমানবন্দর থেকে চাঁদনি- ৪০টাকা
বিমানবন্দর থেকে এসপ্ল্যানেড- ৪০টাকা
বিমানবন্দর-কবি সুভাষ- ৪৫ টাকা
বিমানবন্দর-রুবি (হেমন্ত মুখোপাধ্যায়)- ৬৫ টাকা
বিমানবন্দর-হাওড়া- ৫০ টাকা
বিমানবন্দর থেকে সেক্টর ৫ বা করুণাময়ী-৭০ টাকা
বিমানবন্দর থেকে সেক্টর ৫ বা করুণাময়ী রুটে রয়েছে সর্বোচ্চ ভাড়া। এই প্রসঙ্গে উল্লেখ্য, কলকাতা বিমান বন্দর স্টেশনের নাম রাখা হয়েছে জয় হিন্দ মেট্রো স্টেশন। মাটির নিচে তৈরি হওয়া জয় হিন্দ মেট্রো স্টেশন এশিয়ার অন্যতম বড় স্টেশন । নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রোর দূরত্ব প্রায় ৭.০৪ কিলোমিটার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
