Health And Wellness: সৌন্দর্যের আড়ালে বিপদ! লিপস্টিক কেনার আগে কী দেখবেন

অফবিট স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: আয়নার সামনে দাঁড়িয়ে চটপট সাজগোজের জন্য অনেকের ভরসা একটুখানি লিপস্টিক(Lipstick)। গাঢ় লাল হোক বা ন্যুড শেড ঠোঁটে রঙের ছোঁয়া সৌন্দর্যকে নিখুঁত করে তোলে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে কিছু বড় বিপদ (Health And Wellness) ।

আরও পড়ুন: Kids Health: সোশ্যাল মিডিয়ার ফাঁদে বিপন্ন, শিশুদের স্বাস্থ্য

ত্বক বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন প্রসাধনীতে এমন কিছু উপাদান মিশে থাকে যা আমাদের শরীরের উপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে লিপস্টিকে(Lipstick) ব্যবহৃত বিপিএ (Bisphenol A) ও প্যারাবেন (Paraben) সবচেয়ে বেশি উদ্বেগের কারণ। বিপিএ(Bisphenol A) সাধারণত প্লাস্টিকের কৌটো বা কন্টেনারে পাওয়া যায়, আর এটি শরীরের হরমোনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতে পারে। অন্যদিকে প্যারাবেন(Paraben) বিশেষ করে মিথাইল প্যারাবেন বা প্রোপাইল প্যারাবেন(Paraben) ত্বকে অ্যালার্জি থেকে শুরু করে নানা জটিল প্রতিক্রিয়ার জন্ম দিতে সক্ষম।

চিকিৎসকেরা তাই পরামর্শ দেন, লিপস্টিক(Lipstick) কেনার আগে অবশ্যই লেবেল পরীক্ষা করুন। বাজারে এখন অনেক ব্র্যান্ড “BPA Free” ও “Paraben Free” লিপস্টিক আনছে। সেগুলি বেছে নেওয়াই শ্রেয়। তবে শুধু কেনার সময় নয়, ব্যবহারের সময়ও সতর্কতা জরুরি। লিপস্টিক(Lipstick) লাগানোর আগে ঠোঁটে একটি ময়েশ্চারাইজ়ার বা লিপ বাম ব্যবহার করলে ত্বক অনেকটা সুরক্ষিত থাকে। দিনে বারবার লিপস্টিক(Lipstick) বুলিয়ে নেওয়ার অভ্যাস এড়ানো উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দিনের শেষে অবশ্যই মেকআপ ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে।

অল্প সময়ের জন্য সাজগোজ আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, কিন্তু দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য সচেতনতা আরও জরুরি। তাই সৌন্দর্যের সঙ্গে যদি নিরাপত্তা মিশে থাকে, তবেই আসল রূপের পূর্ণতা আসে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole