নিউজ পোল ব্যুরো: নভেম্বরের শেষ প্রান্তে দাঁড়িয়েও দক্ষিণবঙ্গে এখনও সেভাবে জাঁকিয়ে শীত পড়েনি (Weather Update)। একের পর এক নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে কখনও তাপমাত্রা নামছে, আবার কখনও বেড়ে যাচ্ছে। ফলে আবহাওয়ার এই দোলাচলে শীতের স্থায়ী আবির্ভাব বিলম্বিত হচ্ছে। তবে এবার বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর (IMD)। হাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে ধীরে ধীরে শীতের আমেজ বাড়তে শুরু করবে। আপাতত আজকের পরবর্তী তিন দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ—দুই অঞ্চলেই সর্বনিম্ন তাপমাত্রায় খুব বড় কোনও পরিবর্তন হবে না (Weather Update) । রাতের পারদ প্রায় একই রকম থাকবে বলে পূর্বাভাস।
আরও পড়ুন : NASA: কবে নিশ্চিহ্ন হল মঙ্গলের প্রাণ? লুকোনো ইতিহাস উন্মোচন বিজ্ঞানীদের গবেষণায়
তবে তার পরের দফায় পরিস্থিতি বদলাবে। আগামী সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে বুধবার থেকে জেলাগুলিতে ঠান্ডা বাড়তে শুরু করবে (Weather Update)। অর্থাৎ ডিসেম্বরের সূচনাতেই শীতের প্রথম স্পষ্ট ছোঁয়া অনুভূত হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে। কয়েক দিনের মধ্যেই রাজ্যে শীতের ব্যাটিং শুরু হতে চলেছে। ডিসেম্বরের শুরুতেই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে জাঁকিয়ে পড়বে শীত। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা সাময়িকভাবে ২-৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে (Weather Update)। এর পাশাপাশি বুধবার পর্যন্ত কুয়াশার দাপটও বাড়বে। খুব ভোরের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) প্রায় সব জেলাতেই সকালের দিকে কুয়াশা ভোগাবে। তবে আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে পুরোপুরি শুষ্ক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই রকম চিত্র (North Bengal Weather Update)। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা—সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সকাল ও গভীর রাতে কুয়াশা সমস্যায় ফেলতে পারে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)।
