Indian Railways: ওজন বেশি? এবার ট্রেনে দিতে হবে অতিরিক্ত ফাইন!

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতীয় রেলওয়ে(Indian Railways) এবার ট্রেন(Train) যাত্রায় অতিরিক্ত লাগেজের জন্য জরিমানা। আমরা জানি যে বিমান যাত্রায় নির্দিষ্ট ওজনের বেশি মাল বহন করলে অতিরিক্ত ভাড়া দিতে হয়, কিন্তু ট্রেনে এমন নিয়ম কার্যকর ছিল না। ফলস্বরূপ যাত্রীদের মধ্যে অনেক সময় অশান্তি ও বিরক্তি দেখা যেত। এই পরিস্থিতি বদলাতে উত্তর-মধ্য রেল পরীক্ষামূলকভাবে প্রয়াগরাজ ও প্রয়াগরাজ ছিওকি স্টেশনে নতুন ব্যবস্থা চালু করেছে। সফল হলে ধাপে ধাপে দেশজুড়ে এই নিয়ম চালু হবে।

আরও পড়ুন : Asian Shooting Championship: সোনা জিতলেন ভারতের কপিল

উত্তর-মধ্য রেলের(Railway) মুখ্য জনসংযোগ আধিকারিক শশীকান্ত ত্রিপাঠী জানিয়েছেন, “ট্রেনে(Train) যেমন টিকিট(Ticket) কাটা বাধ্যতামূলক, তেমনই নির্দিষ্ট ওজনের মালপত্র সঙ্গে নেওয়া যাবে। বেশি হলে অতিরিক্ত ভাড়া দিতে হবে। এবার সেই নিয়ম কার্যকর করা হচ্ছে।” স্টেশনে(Station) মালপত্র স্ক্যান করে ওজনের অতিরিক্ত মাল থাকলে সংশ্লিষ্ট যাত্রীর কাছ থেকে জরিমানা নেওয়া হবে।

নিয়ম অনুযায়ী, এসি ফার্স্ট ক্লাস যাত্রীরা সর্বোচ্চ ৭০ কেজি, এসি টু-টায়ার ৫০ কেজি, এসি থ্রি-টায়ার ও স্লিপার ক্লাস ৪০ কেজি, সাধারণ কামরা ৩৫ কেজি পর্যন্ত মালপত্র সঙ্গে রাখতে পারবেন। আগে এই সীমা কার্যকর হত না, ফলে অনেক যাত্রী অতিরিক্ত ওজন নিয়ে যাত্রা করতেন।

উত্তর-মধ্য রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার হিমাংশু শুক্ল জানিয়েছেন, আরপিএফ মালপত্র স্ক্যান করবে, বাণিজ্য বিভাগের কর্মীরা ব্যাগের মাপ ও ওজন পরীক্ষা করবেন। এছাড়া ট্রেনে(Train) নিষিদ্ধ জিনিস বহন করলে ব্যবস্থা নেওয়া হবে।

রেল সূত্রের মতে, এই পদক্ষেপ যাত্রীদের নিরাপত্তা ও যাত্রার স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে। সফল হলে দেশের অন্যান্য স্টেশনেও এই নিয়ম চালু হবে, যা ট্রেন যাত্রাকে(Train Journey)আরও সুসংগঠিত ও নিরাপদ করবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole