নিউজ পোল ব্যুরো: একসময় বলিউডের রুপোলি পর্দায় তুমুল অ্যাকশনে দর্শকদের মাতিয়ে তুলেছিলেন তিনি। তার সংলাপ, ব্যক্তিত্ব, আর ভঙ্গিতে এক প্রজন্ম বেড়ে উঠেছে। হ্যাঁ, কথা হচ্ছে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) কথা। আজ তার বয়স ৮২, দীর্ঘ জীবনের অভিজ্ঞতা আর অসাধারণ ক্যারিয়ারের পাশাপাশি এসেছে বয়সজনিত নানা শারীরিক সমস্যা।
আরও পড়ুন : Ahona Dutta Baby Name: অহনা দীপঙ্করের মেয়ের নামে রইল মায়ের স্মৃতি!
অমিতাভ নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে নিজের এই ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ছোট ছোট কাজও এখন তার কাছে অনেক সময় কষ্টকর হয়ে ওঠে। যেমন, সাধারণ ট্রাউজার পরাটাই আজ তার কাছে ঝুঁকিপূর্ণ বলে মনে হয়। চিকিৎসকের পরামর্শে তিনি এখন দাঁড়িয়ে নয়, বসে ট্রাউজার পরেন। প্রথমে বিষয়টি তার কাছে অবিশ্বাস্য মনে হলেও পরে তিনি বুঝতে পারেন, চিকিৎসকেরা সঠিক পরামর্শই দিয়েছেন।

অভিনেতা আরও জানিয়েছেন, শরীর সুস্থ রাখতে জীবনযাত্রায় পরিবর্তন আনা ছাড়া উপায় নেই। তিনি লেখেন, “তাড়াতাড়ি ঘুমনো আর তাড়াতাড়ি ওঠা কোনও রূপক নয়, সত্যিই শরীরের ভারসাম্য বজায় রাখতে কাজে লাগে।” বয়সের সঙ্গে সঙ্গে শরীর তার আগের মতো থাকে না, তাই নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম, ওষুধ ও চিকিৎসকের পরামর্শ মেনে চলাটাই এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ।

শুধু শারীরিক নয়, মানসিক ভাবনাতেও খানিক চাপ রয়েছে তাঁর। প্রতি রবিবার অমিতাভ ‘জলসা’-র বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন। কিন্তু তিনি নিজেই জানিয়েছেন, এসময় তার মনে এক ধরণের দুশ্চিন্তা কাজ করে—ভক্তদের ভিড় কি একদিন কমে যাবে? পুরনো অনুরাগীরা কি আর আসবেন না? তবে বাইরে দাঁড়িয়ে হাততালির শব্দ শুনলেই তাঁর সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। তখন তিনি উপলব্ধি করেন, ভক্তদের নিখাদ ভালবাসাই তাঁর জীবনের সবচেয়ে বড় শক্তি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
অমিতাভের এই খোলামেলা স্বীকারোক্তি প্রমাণ করে দেন, তারকারাও আসলে সাধারণ মানুষের মতোই বয়সের টানে ভোগেন নানান সমস্যায়। তবুও তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন, শরীরচর্চা করছেন, নিয়ম মেনে জীবন কাটাচ্ছেন—যা তাকে আজও সকলের অনুপ্রেরণা করে রেখেছে।
