Debolina Nandy : মা নাকি সংসার! চূড়ান্ত চাপ, আত্মহত্যার চেষ্টার পর হাসপাতাল থেকে ট্রোলারদের কাতর অনুরোধ দেবলীনা নন্দীর

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য প্রবল মানসিক চাপ—এই দাবির মাঝেই জীবনের এক ভয়াবহ অধ্যায় পেরোচ্ছেন সঙ্গীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী (Debolina Nandy)। স্বামী প্রবাহের তরফে “হয় মা, নয় সংসার”—এমন চূড়ান্ত আল্টিমেটামের বোঝা বইতে না পেরে তিনি একসময় আত্মহত্যার পথ বেছে নিতে গিয়েছিলেন বলে অভিযোগ। তবে সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় তাঁর প্রাণরক্ষা হয়। শারীরিকভাবে সুস্থতার পথে থাকলেও মানসিক ট্রমা এখনও কাটেনি। তার উপর সাম্প্রতিক সময়ে লাগাতার ট্রোলিং তার যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছে বলে পরিবারের দাবি।

আরও পড়ুন : Guava Benefits : পেয়ারা খোসা-সহ না খোসা ছাড়িয়ে? জেনে নিন স্বাস্থ্যসম্মত উপায় ও পুষ্টিগুণ

বর্তমানে দেবলীনা এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসাধীন। সেখান থেকেই শনিবার সকালে ফেসবুক লাইভে (Facebook Live) এসে চোখের জলে ভরা কণ্ঠে ট্রোলারদের কাছে কাতর অনুরোধ জানান তিনি। দেবলীনাকে (Debolina Nandy) ঘিরে নেটদুনিয়ায় নানা কটূক্তি, সন্দেহ আর আক্রমণের ঝড় উঠেছে—কেউ প্রশ্ন তুলেছেন, ভিউ বাড়ানোর জন্য কি সবটাই পরিকল্পিত ‘নাটক’? আবার কেউ তার নেওয়া ঘুমের ওষুধের সংখ্যা ও উৎস নিয়ে সীমা ছাড়ানো মন্তব্য করেছেন। এই পরিস্থিতিতে নিজেই মুখ খুলে দেবলীনা (Debolina Nandy) বলেন, তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা ভুল ছিল, কিন্তু সেই ভুলের নেপথ্যে ছিল ভালোবাসার টানাপোড়েন—একদিকে মা, অন্যদিকে ভালোবেসে বিয়ে করা মানুষ।

https://www.facebook.com/share/v/17hm9M3df9/

লাইভে দেবলীনা (Debolina Nandy) আরও বলেন, তিনি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন। তাই নোংরা ট্রোলিং করে তার মানসিক শান্তি নষ্ট না করার আবেদন জানান। আবেগতাড়িত কণ্ঠে তার সংযোজন, দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে তিনি ভেবেছিলেন সেদিনই হয়তো জীবনের শেষ। কিন্তু ঈশ্বর তাকে বাঁচিয়ে দিয়েছেন। এখন তিনি শুধু একটু শান্তিতে বাঁচতে চান। ভালোবাসার মানুষ ও সংসার—দুটোই তিনি হারিয়েছেন, যা তার কাছে মৃত্যুর সমান বলেই অনুভূত হচ্ছে। তাই অনুরোধ, বিষাক্ত মন্তব্যে যেন তাকে আবার সেই অন্ধকারে ঠেলে না দেওয়া হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এদিকে দেবলীনাদের (Debolina Nandy) পরিবারের তরফে আরও বিস্ফোরক অভিযোগ উঠেছে। তার মায়ের দাবি, গত আগস্টেই শ্বশুরবাড়ি থেকে দেবলীনাকে বের করে দেওয়া হয়েছিল। শাশুড়ির তরফে আলাদা থাকার নিদান ও শ্বশুরের অশালীন মন্তব্যের শিকারও হতে হয়েছিল তাকে। তবু সবকিছুর পরেও দেবলীনা স্বামীর কাছে ফিরতে চেয়েছিলেন। কিন্তু শনিবারের লাইভে স্পষ্ট করে জানিয়ে দেন—এখন তার জীবনে স্বামী-সংসার সবই অতীত।