নিউজ পোল ব্যুরো: টলিপাড়ায় ফের গুঞ্জন—অভিনেত্রী সৌরসেনী মিত্র ও ব্যবসায়ী নিখিল (Sauraseni-Nikhil) জৈনের সম্পর্ক কি ভাঙনের দিকে? গত কয়েক মাস ধরে দুই তারকার সমীকরণ নিয়ে কানাঘুষো চলছিলই। শোনা যায়, বহুদিন আগেই সৌরসেনী ও নিখিল (Sauraseni-Nikhil) ঘনিষ্ঠ হয়েছিলেন। ২০২৩ সালে বারাণসীতে একটি বিজ্ঞাপনী শুটিং করতে গিয়ে নাকি শুরু হয় তাদের সম্পর্ক। তার পর বিভিন্ন পার্টি, অনুষ্ঠানে পাশাপাশি দেখা যেত তাঁদের। এমনকি ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ম্যাচেও একসঙ্গে দেখা যায় তাঁদের।
আরও পড়ুন:Nusrat Jahan: ‘তুমি আমার মাথাব্যথার কারণ’! যশের জন্মদিনে দাম্পত্যজীবনের অজানা পরত উন্মোচন নুসরতের
যদিও প্রথম দিকে সব প্রশ্নের উত্তর ছিল—‘উই আর জাস্ট ফ্রেন্ডস’। কিন্তু ২০২৫ সালের ১ জানুয়ারির পোস্টে সৌরসেনী সকল সন্দেহ দূর করেন। নিখিলের বাহুলগ্না সেই ছবির ক্যাপশন—“হ্যালো ২০২৫, তোমাকেও হ্যালো, নিখিল।” তখনই মনে হয়েছিল, সৌরসেনী তাঁর জীবনে নিখিল (Sauraseni-Nikhil)কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন।কিন্তু বছর ঘোরার আগেই দু’জনের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়। কেন, তা জানা যায়নি। টলিপাড়ার অন্দরে আবারও খবর ছড়ায়—অভিনেত্রী হয়তো ফিরে গেছেন পুরনো প্রেমে। তবে কোনও পক্ষই বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি। এর মাঝেই সৌরসেনীর সাম্প্রতিক মন্তব্যে জল্পনা চরমে উঠেছে। এক অনুষ্ঠানে তিনি বলেন, “এবারের শীতে একটা জিনিস খুব মিস করব। আমি বয়ফ্রেন্ডের থেকে ওর হুডি চুরি করতাম। এবার সেটা হবে না। আমাকে এখন হুডি কিনতেই হবে।”
এই মন্তব্য কি ঘুরিয়ে জানিয়ে দিল যে নিখিল (Sauraseni-Nikhil) আর তাঁর জীবনে নেই? নাকি এটি কেবলই মজা করে বলা? টলিপাড়া এখন এই প্রশ্নেই সরগরম। প্রসঙ্গত, নিখিল (Sauraseni-Nikhil) জৈনের ব্যক্তিগত জীবন নিয়ে আগেও আলোচনার শেষ ছিল না। ২০১৯ সালে তুরস্কে তাঁর জাঁকজমকপূর্ণ বিয়ে নুসরত জাহানের সঙ্গে ছিল চর্চার কেন্দ্রে। তবে ২০২১ সালে জানা যায়, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রেশন না হওয়ায় সেই বিয়ে আইনত বৈধ নয়। নুসরতের সন্তান-খবরের পরই তাঁদের পথ আলাদা হয়ে যায়। তারপর আবার একটি নতুন সম্পর্কে পা রেখেছিলেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু সৌরসেনী–নিখিল (Sauraseni-Nikhil) সমীকরণ কি সত্যিই শেষ? নাকি হুডির আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনও চমক? উত্তর অপেক্ষায় টলিপাড়া।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
