Pakistan: ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলল পাক সেনা! সেনাপ্রধান মুনিরকে আক্রমণের কড়া জবাব

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) রাজনীতিতে ফের উত্তেজনার ঝড়। কারাগার থেকে সেনাপ্রধান আসিম মুনিরের (Asim Munir) বিরুদ্ধে ইমরান খানের (Imran Khan) বিস্ফোরক অভিযোগ ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। আর সেই অভিযোগের পালটা জবাব দিতে একদমই পিছিয়ে থাকল না পাক সেনা। সেনার মুখপাত্র লেফটেন্যান্ট আহমেদ শরিফ চৌধুরী সরাসরি ইমরানকে ‘মানসিক অস্থিরতা’-গ্রস্ত বলে আক্রমণ করে জানান, তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতার প্রতি আসক্ততাই এমন অযৌক্তিক অভিযোগের জন্ম দিচ্ছে।

আরও পড়ুন: Firhad Hakim: পরিত্যক্ত গাড়ির দাপট শেষ! সকালে রাস্তায় পার্কিং নিষিদ্ধ করছে পুরসভা, পুলিশের সঙ্গে সমন্বয়

এক ভাষণে মুখপাত্র বলেন, “ইমরান খান এমন এক রাজনৈতিক স্বপ্নে বুঁদ হয়ে আছেন যে মনে করেন, তিনি ক্ষমতায় না থাকলে পাকিস্তানে (Pakistan) স্থিতি বা শৃঙ্খলা বলে কিছুই থাকবে না। অতিরিক্ত আত্মমুগ্ধতাই তাকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দিয়েছে।” সেই সঙ্গে তিনি অভিযোগ তোলেন, কারাগারে ইমরানের সঙ্গে দেখা করতে যাওয়া ব্যক্তিরা দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়াচ্ছেন। উল্লেখযোগ্য, সম্প্রতি ইমরানের বোন উজমা খান তাকে দেখতে কারাগারে যান, যা নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে।

অন্যদিকে, ইমরান খানের বক্তব্য আরও আক্রমণাত্মক। তার দাবি, পাকিস্তানের ভরাডুবির নেপথ্যে রয়েছেন সেনাপ্রধান মুনির। ইমরানের অভিযোগ, “মুনিরের ভুল নীতি ও সিদ্ধান্তের জেরেই দেশে সন্ত্রাসবাদ লাগামছাড়া হয়ে উঠেছে। পাকিস্তানের (Pakistan) প্রকৃত স্বার্থ রক্ষার চেয়ে তিনি পশ্চিমের প্রশংসা পাওয়ার দিকেই বেশি মনোযোগী।” আরও বলেন, ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়ানো হচ্ছে যাতে আন্তর্জাতিক মহল তাঁকে ‘মুজাহিদ’ হিসেবে স্বীকৃতি দেয়।

জেলে তার ব্যক্তিগত অবস্থার কথাও তুলে ধরেন ইমরান। জানান, তাঁকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। “আমি এমন এক সেলে বন্দি, যেখানে গত চার সপ্তাহে কোনো মানুষের মুখ পর্যন্ত দেখিনি। বাইরের দুনিয়ার সঙ্গে আমার যোগাযোগ একেবারেই নেই,” জানান তিনি। দীর্ঘদিন জনসমক্ষে না আসায় তার স্বাস্থ্যের অবস্থা নিয়েও প্রশ্ন উঠছিল। অবশেষে বহু অপেক্ষার পর তার বোনের সাক্ষাতের অনুমতি দেওয়া হলে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তার সমর্থকরা। ইমরানের বিস্ফোরক অভিযোগ, সেনার কড়া প্রতিক্রিয়া এবং রাজনৈতিক টানাপোড়েনে পাকিস্তানের (Pakistan) অস্থিরতা আরও বাড়ছে এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা। পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর পুরো অঞ্চলের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole