নিউজ পোল ব্যুরো: আজকের ব্যস্ত জীবনযাপন, অনিয়মিত খাবারদাবি ও ফাস্টফুড—সব মিলিয়ে অল্প বয়সেই বাড়ছে ব্লাড সুগার (Blood Sugar)–এর সমস্যা। চিকিৎসকদের মতে, বহু মানুষ প্রথম দিকে বুঝতেই পারেন না যে তাঁরাও ব্লাড সুগার (Blood Sugar)–এর শিকার। ফলে যখন রিপোর্টে ধরা পড়ে, ততদিনে শরীরে শর্করার মাত্রা অনেকটাই বেড়ে যায়। তবে আশ্চর্যের বিষয়, শরীর নিজেই আগেভাগে কয়েকটি সিগন্যাল পাঠায়—আর সেই সংকেত মেলে আপনার ত্বকে।
আরও পড়ুন:Sauraseni-Nikhil: সৌরসেনী–নিখিল হুডি-রহস্যে কি সত্যিই বিচ্ছেদ? টলিপাড়ায় বাড়ছে উত্তাপ
চিকিৎসকরা বলছেন, ব্লাড সুগার (Blood Sugar) বেড়ে গেলে শরীরের ত্বক সবচেয়ে আগে প্রতিক্রিয়া দেখায়। বিশেষ করে ত্বক যদি হঠাৎ করেই শুষ্ক, খসখসে হয়ে ওঠে, তাহলে সতর্ক হওয়ার সময় এসেছে। হাতের তালু, হাঁটু, পায়ের পাতায় শুষ্কতা বাড়তে থাকে এবং তার সঙ্গে দেখা দেয় তীব্র চুলকানি। বিশেষজ্ঞদের মতে, রক্তে শর্করার মাত্রা বাড়লে ত্বকে আর্দ্রতার স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যায়—ফলেই এমন সমস্যা দেখা দেয়। এছাড়া শরীরের কোথাও কেটে গেলে সেই ক্ষত শুকোতে বেশি সময় নেওয়াও ব্লাড সুগার (Blood Sugar)-এর একটি বড় লক্ষণ। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে রক্ত জমাট বাঁধার গতি কমে যায় এবং ক্ষতস্থানের পুনর্গঠন ধীর হয়ে পড়ে। তাই অতি সাধারণ ক্ষতও দীর্ঘদিনে শুকোয় না—এটিও একটি গুরুত্বপূর্ণ সংকেত।
রাতে বা সকালে আকস্মিকভাবে ত্বকে ব্রণ বেড়ে যাওয়া, লাগাতার শুষ্কতা, র্যাশ বা ঘন ঘন ত্বকের সমস্যাও ব্লাড সুগার (Blood Sugar)–এর লক্ষণ হতে পারে। ত্বকে অতিরিক্ত তেল বা শুষ্কতা—দুইই হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার ফল, যা উচ্চ রক্তশর্করার কারণেই ঘটে। আরও বড় একটি চিহ্ন হলো ত্বকে কালচে দাগ—বিশেষ করে গলা, কনুই, হাঁটু ও পায়ের পাতায়। অনেকেই ভাবেন, এটি ময়লা বা সাধারণ রোদে পোড়া। কিন্তু বারবার পরিষ্কার করেও না উঠলে বুঝতে হবে শরীরে শর্করার মাত্রা বাড়ছে। সেই সঙ্গে কিছুক্ষণ চেয়ারে বসে থাকলেই পা ফুলে ওঠা, বা পায়ের পাতায় টানধরা অনুভূত হওয়া—এগুলিও উচ্চ রক্তশর্করার ফলাফল। বিশেষজ্ঞদের পরামর্শ, এই লক্ষণগুলোর একটিও চোখে পড়লে অবহেলা না করে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। নিয়মিত পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ব্লাড সুগার (Blood Sugar)। নিজের ত্বকের প্রতিটি সংকেত তাই গুরুত্বের সঙ্গে লক্ষ করুন—কারণ ত্বকই প্রথম বলে দেয়, শরীরে কী চলছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
