নিউজ পোল ব্যুরো: অবশেষে সব জল্পনার ইতি। ভেঙেই গেছে স্মৃতি মন্ধনা (Smriti Mandhanna) এবং পলাশ মুচ্ছলের (Palash Muchchal) বিয়ে। রবিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে সিলমোহর দিলেন দুজনেই।
আরও পড়ুন:Smriti Mandhanna Marriage controversy : নতুন করে আলোচনায় স্মৃতি, আঙুলে নেই বাগদানের আংটি
প্রায় পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন স্মৃতি-পলাশ। গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে চার হাত এক হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত ঘোষণা করা হয়। এর দুই সপ্তাহ পর বিয়ে বাতিলের খবর এলো। বিবৃতিতে পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে দাঁড়াচ্ছি।’

বিয়ে স্থগিত হওয়ার পর পলাশকে জড়িয়ে বেশ কিছু গুঞ্জন ছড়িয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দাবি করা হয়, স্মৃতির সঙ্গে সম্পর্ক থাকাকালীন অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পলাশ। গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে পলাশ লিখেছেন, ‘যাঁরা মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আমার টিম কঠোর আইনি ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’
অন্যদিকে, রবিবার স্মৃতি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন যে, “গত কয়েক সপ্তাহ ধরে আমার বিয়ে নিয়ে অনেক জল্পনা চলছে এবং আমি মনে করি এই মুহূর্তে আমার পক্ষে কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত মানুষ এবং আমি এটি সেভাবেই রাখতে চাই, তবে আমার স্পষ্ট করে বলা দরকার যে বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই থামিয়ে দিতে চাই এবং আপনাদের সকলকে একই কাজ করার জন্য অনুরোধ করছি। আমি আপনাদের অনুরোধ করছি এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানান এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার জন্য সময় দিন।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
প্রসঙ্গত, স্মৃতি ও পলাশ দু’জনই ইনস্টাগ্রামে পরস্পরকে ‘আনফলো’ করেছেন। এর থেকেই স্পষ্ট, শুধু বাবার অসুস্থতার জন্য সেই দিন বিয়ে স্থগিত হয়নি সেই দিন। মনে করছেন নেটাগরিক। তবে নিজেদের সম্পর্কের পুরনো ছবিগুলি এখনও রেখে দিয়েছেন স্মৃতি ও পলাশ দু’জনেই।
