নিউজ পোল ব্যুরো: কফি নিয়ে দীর্ঘদিন ধরেই একটি দ্বৈত ধারণা প্রচলিত কেউ মনে করেন এটি মাথাব্যথা কমায়, আবার কারও মতে কফিই মাইগ্রেনের (Migraine) অন্যতম ট্রিগার। তবে সাম্প্রতিক এক গবেষণা এই প্রচলিত ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। নতুন তথ্য অনুযায়ী, নির্দিষ্ট মাত্রায় কফি সেবন (Coffe Benefits) মাইগ্রেন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
‘ইউরোপিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন’-এ প্রকাশিত একটি চীনা গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত বেশি পরিমাণে কফি পান করলে মাইগ্রেন অ্যাটাকের ঝুঁকি কমতে পারে। বিশেষ করে যাঁদের ‘অরা’ সহ মাইগ্রেন রয়েছে, তাঁদের ক্ষেত্রে কফির ক্যাফেইন (Coffe Benefits) উপাদান উল্লেখযোগ্যভাবে উপকারী হতে পারে। ‘অরা’ বলতে বোঝানো হয় সেই উপসর্গগুলি, যা মাইগ্রেন শুরু হওয়ার আগে বা চলাকালীন দেখা যায় যেমন চোখের সামনে ঝাপসা বা ব্ল্যাকআউট, হাত-পা ঝিনঝিন করা, আলো বা শব্দে অতিরিক্ত সংবেদনশীলতা ইত্যাদি।
আরও পড়ুন: Gold Price : ফের নিম্নমুখী সোনার দাম, জেনে নিন আজকের হলুদ ধাতুর রেট কত
নানচাং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রায় এক দশক ধরে প্রায় ৪০ হাজার মানুষের উপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তাঁদের মূল লক্ষ্য ছিল বিভিন্ন স্নায়বিক রোগে কফির প্রভাব (Coffe Benefits) খতিয়ে দেখা। যদিও অন্য স্নায়ুরোগে কফির তেমন কার্যকারিতা দেখা যায়নি, মাইগ্রেন নিয়ন্ত্রণে এটি ইতিবাচক ফল দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন প্রায় ২০০ গ্রাম কফি পান করলে তবেই এই উপকার মিলতে পারে। তবে ভারতীয়দের ক্ষেত্রে এতটা কফি খাওয়ার অভ্যাস খুবই কম। উপরন্তু, অতিরিক্ত কফি সেবনে গ্যাস, অম্বল বা বমিভাবের মতো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে।
চিকিৎসকরা আরও জানান, চা-তেও ক্যাফেইন থাকলেও তার পরিমাণ কফির তুলনায় অনেক কম, তাই চা দিয়ে একই উপকার পাওয়া সম্ভব নয়। এছাড়া গবেষণাটি মূলত ইউরোপীয় জনগোষ্ঠীর উপর করা হয়েছে, ফলে ভারতীয় বা এশীয়দের ক্ষেত্রে একই ফল মিলবে কিনা, তা নিয়ে এখনও কিছুটা সংশয় রয়ে গিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
