Dev Subhashree : পুজোর বক্স অফিসে বাজিমাত করতে ঐতিহাসিক স্ট্র্যাটেজি দেব-শুভশ্রীর, রিলিজের ১০ মাস আগেই শুরু অগ্রিম বুকিং

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: পুজোর বক্স অফিস মানেই উত্তেজনার পারদ চড়া। আর সেই মহারণে জিততে এবার একেবারে নজিরবিহীন স্ট্র্যাটেজি নিলেন দেব ও শুভশ্রী (Dev Subhashree)। একযুগের দূরত্ব, মান-অভিমান আর বিতর্ক পেরিয়ে ২০২৫ সালে তাদের পুনর্মিলন যে বাংলা সিনেমায় নস্ট্যালজিয়ার ঢেউ তুলেছিল, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভক্তদের উন্মাদনা। তখন থেকেই একটাই দাবি—নতুন সিনেমা কবে? অবশেষে সেই অপেক্ষার অবসান। ২০২৬ সালের পুজোয় দেব-শুভশ্রী (Dev Subhashree) জুটি ফিরছে, আর সেই ঘোষণার পর থেকেই সিনেপাড়া থেকে সোশ্যাল মিডিয়া (Social Media)—সবখানেই উত্তেজনার বিস্ফোরণ।

আরও পড়ুন : Nipah Virus : নিপা আতঙ্কে আলিপুর চিড়িয়াখানায় কড়া নজর, বাদুড়ের ডেরা ঘিরে বাড়ানো হল সতর্কতা

বছরের দ্বিতীয় দিনেই বড় চমকের ইঙ্গিত দিয়েছিলেন এই সুপারস্টার জুটি। রবিবার সকাল থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয় জল্পনা। আর সোমবার দুপুরে ফেসবুক লাইভে (Facebook Live) এসে দেব-শুভশ্রী (Dev Subhashree) জানালেন এমন এক সিদ্ধান্ত, যা আজ পর্যন্ত ভারতীয় সিনেমার ইতিহাসে কেউ নেয়নি। আসন্ন ছবি—যাকে আপাতত ‘দেশু ৭’ বলেই ডাকছেন ভক্তরা—তার ফার্স্ট ডে ফার্স্ট শো-কে তারা রীতিমতো এক উৎসবে পরিণত করতে চলেছেন। সবচেয়ে বড় চমক, ছবির রিলিজের প্রায় ১০ মাস আগেই অগ্রিম টিকিট বুকিং শুরু। সোমবার বিকেল ৩টে থেকেই বুক মাই শো-তে মিলবে মাত্র ২ হাজার টিকিট। এই অগ্রিম বুকিং শুধুই ব্যবসায়িক কৌশল নয়, বরং বাংলা সিনেমাকে উদযাপন করার এক অভিনব উদ্যোগ বলেই দাবি দেব-শুভশ্রীর (Dev Subhashree)। তাদের কথায়, এর আগে কোনও ভারতীয় সিনেইন্ডাস্ট্রিতে এত আগে টিকিট বিক্রির নজির নেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

দর্শকদের জন্য থাকছে বিশেষ ‘গোল্ড টিকিট’, যাতে সিনেমা দেখা শুধু অভিজ্ঞতা নয়, হয়ে উঠবে স্মরণীয় মুহূর্ত। পাশাপাশি এই উদ্যোগের মাধ্যমে সিঙ্গল স্ক্রিন হল মালিকদের প্রতিও সম্মান জানাতে চান তারা। দেব-শুভশ্রীর (Dev Subhashree) মতে, বাংলা সিনেমা ও তার দর্শক যে বড় কিছু করতে পারে, তা গোটা দেশের সামনে তুলে ধরাই তাদের লক্ষ্য। ছবির নাম বা গল্প এখনও রহস্যে মোড়া। কিন্তু একথা নিশ্চিত, পুজোর বক্স অফিস যুদ্ধে দেব-শুভশ্রী (Dev Subhashree) জুটি যে ‘তুরুপের তাস’, তা বলাই বাহুল্য। আর তারা যে এখানেই থামছেন না, ইঙ্গিতও স্পষ্ট—পিকচার অভি বাকি হ্যায়!