Raj Chakraborty: “লুকিয়ে পড়া সেই প্রেম আজ পর্দায়! বুদ্ধদেব গুহকে স্মরণে রাজ চক্রবর্তী!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ছোটবেলায় বই খুললেই যেন খুলে যেত এক জাদুকরী দরজা! ভেতরে ছিল জঙ্গল, প্রেম আর রোমাঞ্চে ভরা এক অদ্ভুত জগৎ। কিন্তু সেই জগৎটা ছিল ‘নিষিদ্ধ’। কারণ লেখকের নাম বুদ্ধদেব গুহ। তখনকার সমাজে তার উপন্যাস ছোটদের জন্য ‘অযোগ্য’ বলে মনে করা হতো। তবু লুকিয়ে লুকিয়ে সেই জগতেই হারিয়ে গিয়েছিলেন একজন কিশোর, যার নাম রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।

২০২৪ সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘বাবলি’। লেখক বুদ্ধদেব গুহ’র (Buddhadeb Guha) কাহিনী নিয়েই এই ছবি তৈরি করেন পরিচালক। তার লেখার প্রতি রয়েছে প্রকৃতির বিভিন্ন রূপ রোমাঞ্চ, জঙ্গল, আর প্রেম। ২৯ জুন লেখকের জন্মদিন। তার বিশেষ দিনে তার স্মৃতিতে ডুব দিলেন পরিচালক। ছোটবেলা থেকেই তার লেখা পরে বড় হয়েছেন রাজ চক্রবর্তী।

আরও পড়ুন:Heavy Rain Alert: আগামী ৪৮ ঘণ্টায় ভাসবে বাংলা, জারি সতর্কতা!

২০২৪ সালে তারই লেখাকে কেন্দ্র করে তৈরী করেছিলেন ‘বাবলি’ (Babli)। ছবি করতে গিয়ে আরও কাছ থেকে দেখেছেন লেখককে। তবে রাজের একটাই আক্ষেপ বড় পর্দায় ‘বাবলি’ দেখানো হলোনা তাকে। সংবাদমাধ্যমকে রাজ (Raj Chakraborty) জানান, “বুদ্ধদেব বাবু আমার ছোট বেলার সাথে জড়িয়ে আছেন। ওনার লেখা আমাকে বরাবরই ভীষণ টানে। কিন্তু ছোটবেলায় বুদ্ধদেব গুহ’র উপন্যাস পড়তে হতো লুকিয়ে। যেই সময় রাজ বড় হয়েছে সেই সময় ওনার লেখা ছটদের একপ্রকার নিষিদ্ধই ছিল তাই লুকিয়েই পড়তে হতো রাজকে।

রাজ (Raj Chakraborty) এই বিষয়ে আরও জানান ” ছোট বেলায় বেশ খানিকটা ভয় নিয়েই ওনার লেখা পড়তাম। ভাবতাম কেউ দেখে ফেললে আমাকে পাকা ভাববে। সেই সময় এত খোলা মেলা চিন্তা ভাবনা ছিলোনা সবার তাই ভয় পেতাম। ছোটবেলা থেকেই অনেক লেখা পড়েছি ওনার। লেখকের ভালোলাগার সাথে নিজের অনেক মিলও খুঁজে পেয়েছেন পরিচালক। রাজ একটি সাক্ষাৎকারে বলেছেন, “উনি আদ্যোপান্ত রোমেন্টিক মানুষ ছিলেন। রোমাঞ্চ ভীষণ ভালো বাসতেন আর আমিও সেই একই রকম মানুষ। তবে আক্ষেপ একটাই রয়ে গেল ওনাকে ছবিটা দেখতে পারলামনা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

পরবর্তীতে বুদ্ধদেব বাবুর আরও অনেক লেখা নিয়ে কাজ করার ইচ্ছা আছে বলেই জানান পরিচালক। রাজ সদ্য শেষ করেছে তার হিন্দি ওয়েবসিরিজের কাজ. তার নতুন ছবির কাজ এখনো শুরু করেননি তিনি।