নিউজ পোল ব্যুরো: অবশেষে বহুদিনের জল্পনার অবসান। এই অক্টোবরেই মা হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা (Katrina Kaif)। তিন বছরের দাম্পত্য জীবনের পর মাতৃত্বের আনন্দে ভাসছেন তিনি। স্বামী ভিকি কৌশল এবং তাঁর পরিবার এখন উত্তেজিত ও আনন্দে ভরপুর। তবে আনন্দের পাশাপাশি রয়েছে খানিক উদ্বেগও। ভিকির ভাই সানি কৌশল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “এটা তো খুশির খবর, সবাই খুব খুশি। তবে সবাই খুব চিন্তাতেও আছে! আমরা সকলেই সেই দিনটার অপেক্ষায়।”
আরও পড়ুন:Subhashree Ganguly: হাঁড়ি বাজিয়ে গলা ছেড়ে গান! ক্যামেরায় শুভশ্রী কোন নতুন ছবির শুটিং ?
২০২১ সালের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েছিলেন ক্যাটরিনা (Katrina Kaif) ও ভিকি। সেই সময় থেকেই তাঁদের সম্পর্ক বলিউডের অন্যতম আলোচিত জুটি হয়ে ওঠে। গত বছর থেকেই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। ৪২ বছর বয়সে প্রথমবার মা হতে চলেছেন তিনি— এই খবরেই এখন সরগরম গোটা বিনোদন দুনিয়া। সম্প্রতি তাঁদের একটি বিশেষ ছবি ভাইরাল হয়েছে, যেখানে সাদা পোশাকে ক্যাটরিনা (Katrina Kaif)-র স্ফীতোদর স্পর্শ করে রয়েছেন ভিকি। ছবির সঙ্গে তারকাদম্পতি লিখেছেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে। ভালবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পূর্ণ।”
এই ছবিই যেন প্রমাণ করে, জীবনের এই নতুন অধ্যায়কে দু’জনেই কতটা আন্তরিকভাবে গ্রহণ করেছেন। পরিবার থেকেও পূর্ণ সমর্থন মিলেছে। যদিও পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই চিন্তিত বয়সের কারণে যে বাড়তি যত্নের প্রয়োজন, সেটি নিয়ে সবাই সতর্ক। তবে ভিকি-ক্যাটরিনা (Katrina Kaif)-র পরিবার বিশ্বাস করে, মা ও শিশুর সুস্থতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
ক্যাটরিনা (Katrina Kaif) বরাবরই মা হতে চেয়েছিলেন। বহু বছর আগেই তিনি বলেছিলেন, “আমি বিয়ে করতে চাই, সন্তান নিয়ে সুখে সংসার করতে চাই। আমার কাছে পরিবার খুব গুরুত্বপূর্ণ।” সেই ইচ্ছেই পূর্ণ হতে চলেছে এ বছর। বলিউডে এখন তাঁকে ঘিরে শুভেচ্ছার বন্যা। একদিকে মাতৃত্বের আভায় দীপ্ত ক্যাটরিনা (Katrina Kaif), অন্যদিকে ভিকির চোখে ভবিষ্যতের প্রতিশ্রুতির আলো এই জুটির জীবনের নতুন অধ্যায় এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
