নিউজ পোল ব্যুরো: বৃষ্টির (Heavy Rain Alert) দাপটে ফের ভাসতে চলেছে রাজ্যের একাধিক জেলা। এমনিতেই বিগত কয়েকদিন ধরে বৃষ্টি চলছেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে। এর প্রভাবে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন: Sunday Astrology: গ্রহদের দৃষ্টি আপনার রাশির উপর? আজই জেনে নিন আপনার রাশির রোমাঞ্চকর ভবিষ্যৎ
পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা আগামী দুদিনের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ ইতিমধ্যেই মেঘে ঢেকে গিয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও (Heavy Rain Alert)।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া ও ঝাড়গ্রামে হতে পারে অতি ভারী বৃষ্টি (Heavy Rain Alert)। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
অন্যদিকে, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, মালদহ ও দুই দিনাজপুর সহ দক্ষিণ ও দক্ষিণ-মধ্য বঙ্গের আরও ন’টি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Heavy Rain Alert) পূর্বাভাস রয়েছে।
এদিকে সপ্তাহের শুরুতে সকাল থেকেই শহরের আকাশে মেঘলা পরিবেশ। কখনও রোদ, কখনও হালকা বৃষ্টির ফোঁটা এই আবহাওয়ার মধ্যেই দিন কাটাচ্ছেন শহরবাসী। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকায়।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=0yyiDtCZey_pO4Bh
উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও চলবে বৃষ্টির ইনিংস। পূর্বাভাস বলছে, সপ্তাহান্তে পরিস্থিতি আরও ঘনঘটায় পরিণত হতে পারে।বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতা।
